ঢাকা , রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo টানা দ্বিতীয় দিনে আরেকটি ড্রোন ভূপাতিত করল রোমানিয়া Logo টাইফুন নউল চীনের দিকে ধেয়ে আসায় ২০ হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে Logo ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম অ্যান্ড বিইএআর সামিট উদ্বোধন প্রধানমন্ত্রীর Logo সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী Logo হরিণাকুণ্ডুতে মাংস ব্যবসায়ীকে জরিমানা Logo ফ্রান্স, ইতালি ও স্পেনে ভয়াবহ দাবানল, ৩ দমকলকর্মীর প্রাণহানি Logo নবনিযুক্ত নৌপ্রধানকে র‌্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন প্রধানমন্ত্রী Logo ইনভেস্টরস এক্সপো পরিদর্শন প্রধানমন্ত্রীর Logo দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী Logo ডিআর কঙ্গো ও উগান্ডায় ইবোলা প্রাদুর্ভাবে মৃত্যু হাজার ছাড়িয়েছে: ডব্লিউএইচও

অপরচুনিটি মিশন সমাপ্ত

প্রতিনিধির নাম :

মঙ্গল গ্রহের অজানা অনেক তথ্য জানার সুযোগ করে দিয়েছে মহাকাশযান অপরচুনিটি। সেখানে পানির প্রবাহ থাকার মতো গুরুত্বপূর্ণ তথ্য জানা গেছে দীর্ঘ ১৪ বছর ধরে। তবে অপরচুনিটির এ মিশন আনুষ্ঠানিকভাবে শেষ করে দিলেন নাসার গবেষকেরা। দীর্ঘদিন অপরচুনিটির কাছ থেকে সাড়া না পেয়ে মিশন সমাপ্ত ঘোষণা করেছেন তাঁরা।

গত বছরের জুন মাসে মঙ্গল গ্রহের ভয়ংকর এক ধূলিঝড়ে হারিয়ে যায় অপরচুনিটি। এরপর থেকে তার সঙ্গে গবেষকেদের যোগাযোগ বিচ্ছিন্ন ছিল। গতকাল বুধবার তাই এ মিশনকে সমাপ্ত বলে ঘোষণা দেওয়া হয়েছে। মহাকাশবিজ্ঞানে অন্যতম সফল অভিযান বলে মনে করা হয় অপরচুনিটির এ অভিযানকে।

দীর্ঘদিন ধরে ব্যাটারিতে চার্জ না থাকায় পৃথিবী থেকে পাঠানো অনেক সংকেতের কোনো সাড়া দিতে পারেনি অপরচুনিটি। গত মঙ্গলবার সন্ধ্যায় অপরচুনিটির সঙ্গে যোগাযোগের সর্বশেষ প্রচেষ্টা চালান গবেষকেরা।ক্যালিফোর্নিয়ায় নাসার সায়েন্স মিশন ডিরেক্টরেটের সহযোগী পরিচালক থমাস জুবুরচেন বলেন, ‘অপরচুনিটি মিশন সমাপ্ত ঘোষণা করছি।’

এর সঙ্গে যুক্ত গবেষকেরা এ ঘটনায় আবেগাপ্লুত হয়ে পড়েন। অনেকেই অপরচুনিটি রোবটযানটিকে ‘অপি’ বলে ডাকতেন। নাসার এই রোভারটি মঙ্গলের মাটিতে নেমেছিল ২০০৪ সালের ২৪ জানুয়ারি।

গত বছরের জুনে ভয়ংকর ধূলিঝড় হয়েছিল মঙ্গলের ‘পারসিভ্যারেন্স ভ্যালি’ বা উপত্যকায়। এ ঘটনার পরই অপরচুনিটি মূলত অকেজো হয়ে পড়ে।

লাল গ্রহের ‘মেরিডিয়ানি প্লেনাম’ নামক স্থানে নামে নাসার ওই রোভার। পরের দিনই সিগন্যাল পাঠায় যানটি। মনে করা হয়েছিল, মঙ্গলে ১ কিলোমিটারের বেশি চষে বেড়াতে পারবে না অপরচুনিটি। কিন্তু সব হিসাব–নিকাশ পাল্টে দিয়ে ১৫ বছরে মঙ্গলে ৪৫ কিলোমিটারের বেশি চষে বেড়িয়েছে যানটি। খুব বেশি হলে মঙ্গলে ৯০ দিন সক্রিয় থাকবে এই মহাকাশযান। কিন্তু সেটি মঙ্গলের মাটিতে ১৪ বছর পার করেছে। গত বছরের ১০ জুন গ্রাউন্ড কন্ট্রোল রুম থেকে শেষবারের মতো যোগাযোগ করা সম্ভব হয়েছিল অপরচুনিটির সঙ্গে।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৭:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ ফেব্রুয়ারী ২০১৯
১৪ বার পঠিত হয়েছে