ঢাকা , মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo পটুয়াখালীতে ভূমিকম্প-অগ্নিকাণ্ড বিষয়ক সচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত Logo অস্ট্রেলিয়ার বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাটিংয়ে বাংলাদেশ Logo হরমুজ প্রণালী আবারও বন্ধের ঘোষণা ইরানের Logo ইরানের সঙ্গে আলোচনার জন্য সুইজারল্যান্ডের উদ্দেশে ওয়াশিংটন ছাড়লেন ভ্যান্স Logo স্বাস্থ্যসেবা নিশ্চিতে ১ লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার Logo প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছেড়েছেন Logo প্রধানমন্ত্রীর সফরকালে ঢাকা ও বেইজিংয়ের মধ্যে ১৫-১৭টি চুক্তি স্বাক্ষর হতে পারে : পররাষ্ট্র সচিব Logo সাবেক আইজিপি বেনজিরকে ফেরাতে নথিপত্র পাঠানো হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী Logo জাতীয় বাজেটে পানিনিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার, বড় বিনিয়োগ Logo গণমাধ্যম সংস্কার প্রক্রিয়ায় সরকার কেবলই সহায়ক: তথ্যমন্ত্রী

অপরাধী যেই হোক কাউকেই ছাড় দেয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রতিনিধির নাম :
অনুষ্ঠানে বক্তৃতা করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল -যাযাদি

যাযাদি রিপোর্ট স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, অপরাধী যেই হোক না কেন কাউকে ছাড় দেয়া হবে না। তিনি বলেন, সরকারি কর্মকর্তা, রাজনীতিবিদ বা যে দলের নেতাই হোক না কেন, অপরাধ করলে তাকে আইনের মুখোমুখি হতেই হবে। শনিবার রাজধানীর স্বামীবাগ এলাকায় শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী আশ্রম মন্দিরে শারদীয় দুর্গাপূজার মন্ডপ পরিদর্শন ও দুস্থদের মাঝে বস্ত্র বিতরণ শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। তিনি বলেন, শুধু শীর্ষ সন্ত্রাসী জিসানই নয়, অপরাধী যেই হোক, কোনো ছাড় পাবে না। সে দেশেই থাকুক আর বিদেশেই থাকুক, তাকে আইনের মুখোমুখি হতেই হবে। আজ হোক, কাল হোক শাস্তি তাকে পেতেই হবে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে গ্রেফতার হওয়া তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী জিসানকে অবশেষে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হয়েছে। সেখানকার পুলিশের সঙ্গে আমাদের যোগাযোগ আছে। জিসানকে দেশে আনার প্রক্রিয়া চলছে। শিগগিরই তাকে দেশে ফিরিয়ে এনে আইনের আওতায় আনা হবে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আরব আমিরাতের সঙ্গে আমাদের বন্দি বিনিময় চুক্তি নেই। এ বিষয়ে ইন্টারপোল যুক্ত রয়েছে। যথাযথ আইনি প্রক্রিয়া মেনে তাকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে। এখনো যারা ইন্টারপোলের তালিকায় রয়েছে, বাকিদেরও এভাবে গ্রেফতারের মাধ্যমে দেশে ফিরিয়ে আনা হবে। তিনি বলেন, ‘আমরা সব ধর্মীয় উৎসব একসঙ্গে উদযাপন করি ও করব। ধর্ম যার যার উৎসব সবার। সেভাবে ধর্ম যার যার রাষ্ট্রও সবার।’ স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ অসাম্প্রদায়িক দেশ। তার বড় প্রমাণ গত ১০ বছরে সব ধর্মের মানুষ নির্বিঘ্নে যার যার ধর্মীয় উৎসব পালন করছেন। এতে কোনো বিশৃঙ্খলা ঘটেনি। কারণ আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারি রয়েছে। অনুষ্ঠানে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী আশ্রম ও মন্দির পরিচালনা কমিটির সভাপতি পংকজ নাথ সভাপতিত্ব করেন। এছাড়া উপস্থিত ছিলেন মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক বিষ্ণুপদ ভৌমিক, দলীয় নেতাকর্মী, মন্দির পরিচালনা কমিটির কর্মকর্তা, প্রশাসনের কর্মকর্তাসহ সংশ্লিষ্টরা।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ১০:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ৭ অক্টোবর ২০১৯
৮ বার পঠিত হয়েছে