ঢাকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo ইরান কখনো মাথা নত করবে না: পেজেশকিয়ান Logo জাতিসংঘে শত্রু-মিত্রদের সমালোচনা করতে পারেন নেতানিয়াহু Logo ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর Logo বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন Logo এআইয়ের নাম পাল্টে ‘সুপার ইন্টেলিজেন্স’ বা এসআই রাখছেন ট্রাম্প Logo বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক আরও জোরদারের প্রত্যয় Logo মার্কিন প্রেসিডেন্টের নৈশভোজে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ Logo হুতিদের ‘অবিলম্বে সব সামরিক কর্মকাণ্ড বন্ধ করার আহ্বান জি৭ নেতাদের Logo তুরস্কে স্কুলের বাইরে গুলিতে আহত ৪ শিক্ষার্থী Logo সীমিত সম্পদের ভারসাম্য রক্ষায় জ্বালানি খাতে ভর্তুকি সমন্বয়ের সিদ্ধান্ত : তথ্য উপদেষ্টা

অবসরে গেলেও রেশন পাবেন পুলিশ সদস্যরা

প্রতিনিধির নাম :

অবসরে গেলেও এখন থেকে রেশন পাবে পুলিশ সদস্যরা। বুধবার (২৯ জানুয়ারি) এ সম্পর্কিত একটি প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ। তবে এ বছর ১ জানুয়ারির পর যারা অবসরে যাবেন শুধু সে সকল পুলিশ সদস্যকে এ সুবিধা দেওয়া হবে বলেও জানানো হয়।

অবসরের পর রেশনসুবিধা চেয়ে পরপর দুই দফা পুলিশ সপ্তাহে দাবি তুলেছিলেন বাহিনীর সদস্যরা।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, পরিবারের দুই সদস্যের জন্য অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যরা রেশন পাবেন । একজন অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য সিদ্ধ বা আতপ চাল ২০ কেজি , আটা পাবেন ২০ কেজি, চিনি দুই কেজি, ডাল দুই কেজি এবং ভোজ্যতেল পাবেন সাড়ে ৪ লিটার। অবসরপ্রাপ্ত পুলিশ পরিবারের সদস্য একজন হলে রেশন সুবিধা পাবেন অর্ধেক।

আরও বলা হয়েছে, যেসব পুলিশ সদস্য চলতি বছরের ১ তারিখ বা এরপর অবসরে গেছেন তারা এই সুবিধা পাবেন। এর আগের কোন অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য এ সুবিধা পাবেন না। সন্তানদের বয়স ২১ বছর হওয়া পর্যন্ত এ সুবিধার আওতায় পরবে। অবিবাহিত মেয়ে, শারীরিক প্রতিবন্ধী সন্তান আজীবন এই সুবিধা পাবেন। তবে স্বামী ও স্ত্রী দুজনেই পুলিশ সদস্য হলে বা তাঁদের কোনো একজনের রেশন সুবিধা আছে বা এমন কোনো প্রতিষ্ঠানে কর্মরত থাকলে অবসরকালীন রেশন সুবিধা পাবেন না।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৬:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জানুয়ারী ২০২০
১৩ বার পঠিত হয়েছে