ঢাকা , বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo ইরান কখনো মাথা নত করবে না: পেজেশকিয়ান Logo জাতিসংঘে শত্রু-মিত্রদের সমালোচনা করতে পারেন নেতানিয়াহু Logo ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর Logo বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন Logo এআইয়ের নাম পাল্টে ‘সুপার ইন্টেলিজেন্স’ বা এসআই রাখছেন ট্রাম্প Logo বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক আরও জোরদারের প্রত্যয় Logo মার্কিন প্রেসিডেন্টের নৈশভোজে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ Logo হুতিদের ‘অবিলম্বে সব সামরিক কর্মকাণ্ড বন্ধ করার আহ্বান জি৭ নেতাদের Logo তুরস্কে স্কুলের বাইরে গুলিতে আহত ৪ শিক্ষার্থী Logo সীমিত সম্পদের ভারসাম্য রক্ষায় জ্বালানি খাতে ভর্তুকি সমন্বয়ের সিদ্ধান্ত : তথ্য উপদেষ্টা

অর্থমন্ত্রী আরও এক বছর দায়িত্ব পালনে ইচ্ছুক

প্রতিনিধির নাম :

প্রধানমন্ত্রী শেখ হাসিনা চাইলে আরও এক বছর অর্থমন্ত্রীর দ্বায়িত্ব পালনে ইচ্ছুক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। এ প্রসঙ্গে তিনি বলেন, প্রধানমন্ত্রীর কোনো কথাই আমি ফেলতে পারি না। সরকারের ধারাবাহিকতা থাকলে দেশের উন্নয়ন হয়, সেটা মানুষ বুঝে গেছে।

মঙ্গলবার সচিবালয়ের নিজ দপ্তরে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা বিনিময়কালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন অর্থমন্ত্রী।

আবুল মাল আবদুল মুহিত বলেন, গত ৩০ ডিসেম্বর হয়ে যাওয়া একাদশ জাতীয় সংসদ নির্বাচন ভালো হয়েছে। গতবারের তুলনায় এবার অনেক বেশি ভোট পড়েছে। উন্নত দেশগুলোতে ৪০ শতাংশ ভোট হলেই তারা খুশি হয়। আর আমাদের দেশে ৭০ শতাংশ ভোট হলে আমরা খুশি। তবে এবার ৮০ শতাংশ ভোট পড়েছে, এতে বোঝা যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনপ্রিয়তা বেড়েছে।

তিনি বলেন, আগামী পাঁচ বছরে দেশে কোনো দারিদ্র্য থাকবে না। তবে দারিদ্র্যমুক্ত প্রতিটা দেশেই কিছু সংখ্যক দরিদ্র সবসময় সরকারের ওপর নির্ভর করে থাকে। দারিদ্র্য হ্রাসের দিক থেকে সবচেয়ে এগিয়ে আছে মালয়েশিয়া, তাদের বর্তমান দারিদ্র্য হার ৭ শতাংশ। আমাদের দেশেও প্রতিবন্ধী ও বয়স্কদের মতো কিছু দরিদ্র থেকে যাবে। দারিদ্র্য বিমোচনের জন্য আমাদের ২০৩০ সাল পর্যন্ত অপেক্ষা করতে হবে না। আগামী ৫ বছরেই এটা করা সম্ভব হবে। ২০০১ সালে ভালো কাজ করেও আওয়ামী লীগ ক্ষমতায় আসতে পারেনি। দেশের মানুষের ধারণা এবার পাল্টেছে। তারা বুঝতে পেরেছে সরকারেরর ধারাবাহিকতা থাকলে উন্নয়ন হয়।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০২:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১ জানুয়ারী ২০১৯
১৪ বার পঠিত হয়েছে