ঢাকা , বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo ডিআর কঙ্গো ও উগান্ডায় ইবোলা প্রাদুর্ভাবে মৃত্যু হাজার ছাড়িয়েছে: ডব্লিউএইচও Logo আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি : প্রধানমন্ত্রী Logo ইংল্যান্ডের কোচ হিসেবে ল্যাঙ্গারকে পছন্দ লেহম্যানের Logo পুলিশকে সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রাখার নির্দেশ দিলেন আরপিএমপি কমিশনার Logo আফগানিস্তানে ভয়াবহ বন্যায় শতাধিক নিখোঁজের সন্ধানে উদ্ধারকারীরা Logo চিলিতে ভারী বৃষ্টিতে ১০ জনের মৃত্যু, জরুরি অবস্থা ঘোষণা Logo সাইবার বুলিংয়ের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থান নিয়েছে: তথ্য উপদেষ্টা Logo ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের Logo আগামী এক বছরে ২০ লাখ মামলা কমিয়ে আনা সম্ভব হবে: আইনমন্ত্রী Logo মধ্যপ্রাচ্যের যুদ্ধের উত্তেজনায় এক মাসের সর্বোচ্চ পর্যায়ে তেলের দাম

অস্ট্রিয়ার স্কুলে গোলাগুলি, শিক্ষার্থীসহ নিহত অন্তত ৯

প্রতিনিধির নাম :

আন্তর্জাতিক ডেস্ক : অস্ট্রিয়ার গ্রাজ শহরের একটি মাধ্যমিক বিদ্যালয়ে গোলাগুলিতে অন্তত ৯ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

মঙ্গলবার ড্রেইয়ার্সচুৎজেনগাস স্কুলে এ হামলার ঘটনা ঘটে। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, হামলায় একাধিক হতাহতের ঘটনা ঘটেছে। কিন্তু কতজন নিহত হয়েছেন তার সঠিক তথ্য এখনও প্রকাশ পায়নি। তবে ধারণা করা হচ্ছে ৯ জন নিহত হয়েছেন।

তবে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি দেশটির কয়েকটি সূত্রের বরাতে জানিয়েছে, হামলার পর ৯টি মরদেহ পাওয়া গেছে। যারমধ্যে হামলাকারীর মরদেহ আছে বলেও ধারণা করা হচ্ছে।

স্থানীয় মেয়র এলকে কাহর বার্তাসংস্থা এপিএ নিউজকে জানিয়েছেন, নিহতদের মধ্যে সন্দেহভাজন বন্দুকধারী আছে।

গ্রাজের মেয়র পরবর্তীতে আনুষ্ঠানিকভাবে ৯ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেন। যারমধ্যে সাতজন হলেন স্কুলের শিক্ষার্থী। আরেকজন প্রাপ্তবয়স্ক ব্যক্তি। তিনি এ ঘটনাকে ‘ভয়ানক ট্র্যাজেডি’ হিসেবে অভিহিত করেছেন। মেয়র নিশ্চিত করেছেন, ৯ জনের মধ্যে হামলাকারীও আছে। পুলিশের এক মুখপাত্র জানিয়েছেন, বন্দুকধারী এ স্কুলেরই শিক্ষার্থী ছিল।

যে স্থানে হামলা হয়েছে সেটি অস্ট্রিয়ার দ্বিতীয় বৃহৎ শহর। এটি রাজধানী ভিয়েনা থেকে ২০০ কিলোমিটার দূরে অবস্থিত।

বন্দুকধারী প্রায় এক ঘণ্টা স্কুলটিতে তাণ্ডব চালায়। এরপর সেখানে পুলিশ উপস্থিত হয়। রাষ্ট্রায়াত্ত্ব সংবাদমাধ্যম ওআরএফ জানিয়েছে, ধারণা করা হচ্ছে বন্দুকধারী নিজেই পরবর্তীতে আত্মহত্যা করে।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০১:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ জুন ২০২৫
৯ বার পঠিত হয়েছে