ঢাকা , সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo মাদক সেবনের দায়ে শাহরাস্তিতে যুবকের কারাদণ্ড Logo ইন্দোনেশিয়ার দাবানলের ধোঁয়ায় সিঙ্গাপুরে চিকিৎসায় ভর্তুকি, মালয়েশিয়ায় স্কুল বন্ধ Logo নাগরিক হিসেবে সবার অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা দায়িত্ব: প্রধানমন্ত্রী Logo বিভিন্ন খাতে কানাডার সহযোগিতা চান প্রধানমন্ত্রী তারেক রহমান Logo ইমরান সমর্থকদের বিক্ষোভ ও সহিংসতার জেরে খাইবার পাখতুনখোয়ায় জরুরি শাসন Logo উন্নয়ন প্রকল্পে জনগণের অর্থের প্রতিটি পয়সা সঠিকভাবে ব্যয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর Logo দেশের অর্থনৈতিক স্বার্থে প্রণয়ন হচ্ছে জাতীয় বন্দর কৌশল: নৌপরিবহনমন্ত্রী Logo জাপানের শীর্ষস্থানীয় ব্যবসায়িক প্রতিষ্ঠান মারুবেনি কর্পোরেশন বাংলাদেশে বিনিয়োগ সম্প্রসারণে আগ্রহ প্রকাশ Logo কুমিল্লা-৬ আসনের অবকাঠামো উন্নয়ন নিয়ে স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে মনিরুল হক চৌধুরীর মতবিনিময় Logo ফেনীতে পৃথক অভিযানে ৩৯ কেজি গাঁজা, ইয়াবা ও ইস্কাপসহ আটক ৪

খেলাধুলা ডেস্ক

অস্ট্রেলিয়াকে ২৭৫ রানের লক্ষ্য দিল বাংলাদেশ

প্রতিনিধির নাম :

তিন ব্যাটার লিটন দাস-তাওহিদ হদয় ও মোসাদ্দেক হোসেনের হাফ-সেঞ্চুরিতে তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে জয়ের জন্য ২৭৫ রানের লক্ষ্য দিয়েছে স্বাগতিক বাংলাদেশ। সিরিজের শেষ ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৫ উইকেটে ২৭৪ রান করে টাইগাররা। লিটন অপরাজিত ৫৮, হৃদয় ৮৩ ও মোসাদ্দেক অনবদ্য ৫৬ রান করেন।

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ইনিংসের চতুর্থ বলে সৌম্য সরকারকে হারায় বাংলাদেশ। ২ রান করে ফিরেন সৌম্য।

ভালো শুরু করে আরেক ওপেনার তানজিদ হাসান ১৯ ও ভারপ্রাপ্ত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ২৪ রানে আউট হন।

৬১ রানে ৩ উইকেট পতনের পর লিটনের সাথে ৯৫ এবং মোসাদ্দেককে নিয়ে ৯০ রানের জুটি গড়ে বাংলাদেশকে ৫ উইকেটে ২৭৪ রানের সংগ্রহ এনে দেন হৃদয়।

৮টি চারে ৮৩ রান তুলে আউট হন হৃদয়। লিটন ৫৮ ও মোসাদ্দেক ৫৬ রানে অপরাজিত থাকেন। লিটনের ইনিংসে ৪টি চার ও ২টি ছক্কা এবং মোসাদ্দেকের ব্যাট থেকে আসে ৫ চার ও ১ ছক্কা।

অস্ট্রেলিয়ার জেভিয়ার বার্টলেট ও ম্যাট রেনশ ২টি করে উইকেট নেন।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৫:৪৫ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬
৪৪ বার পঠিত হয়েছে