1. rajubdnews@gmail.com : 24jibonnews : admin
সোমবার, ০৯ মার্চ ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ:
শেয়ারবাজারে বড় পতন, সূচক কমেছে ২৩১ পয়েন্ট পাঁচ বলে পাঁচ উইকেট নিয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে বিশ্ব রেকর্ড রানডেলের নেত্রকোণায় ঈদ উপলক্ষে ব্যাংক কর্মকর্তাদের নিয়ে পুলিশের নিরাপত্তা সভা উদ্ধার হওয়া ২২ ইরানি নাবিককে হাসপাতাল থেকে ছাড়পত্র দিল শ্রীলঙ্কা পোশাক শ্রমিকদের বেতন-বোনাস সময়মতো নিশ্চিত করতে ফোকাল পয়েন্ট নিয়োগ গুম হওয়া ব্যক্তিদের পরিবারকে ভাতা দিতে প্রধানমন্ত্রীকে চিঠি দেব: মির্জা ফখরুল বাড়ির দরজা খুলেই প্রধানমন্ত্রী বললেন ‘চলেন যুদ্ধে যাই’ তেহরানে তেল স্থাপনায় ইসরায়েলের হামলা যুদ্ধের আতঙ্কে ঢাকার বাজারে সয়াবিন তেলের টান স্বাধীনতা দিবসে থাকবে না আলোকসজ্জা: স্বরাষ্ট্রমন্ত্রী

অস্ত্রোপচার লাগবে না তামিমের

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : সোমবার, ১ অক্টোবর, ২০১৮

ডা. ডেভিডকে চোট পাওয়া কব্জি দেখিয়ে ইংল্যান্ড থেকে দেশে ফিরেছেন তামিম ইকবাল। গতকাল বিকেল ৫টায় কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন তারকা এ ক্রিকেটার। দেশে ফিরে তিনি জানিয়েছেন, ডাক্তার বলেছেন অস্ত্রোপচার লাগবে না।

তবে পুরোপুরি সুস্থ হতে সাত থেকে আট সপ্তাহ সময় লাগতে পারে। যার মানে হলো, জিম্বাবুয়ে সিরিজ খেলা হচ্ছে না তামিমের। বিমানবন্দরে অপেক্ষমাণ গণমাধ্যমকর্মীদের তামিম বলেন, ‘ডাক্তাররা জানিয়েছেন, আপাতত কোনো চিকিৎসা লাগবে না। তবে পুরোপুরি সুস্থ হতে সাত থেকে আট সপ্তাহ লাগতে পারে। পাঁচ সপ্তাহ পর আবার ডাক্তারকে দেখিয়ে আসতে হবে। তখন তিনি সুনির্দিষ্ট করে বলতে পারবেন, সেরে উঠতে ঠিক কত দিন লাগতে পারে।’

সদ্য সমাপ্ত এশিয়া কাপের প্রথম ম্যাচে শ্রীলংকার বিপক্ষে ব্যাটিংয়ে নেমে সুরঙ্গা লাকমলের বাউন্সারে বাঁহাতের কব্জিতে চোট পান তামিম। তাকে নিয়ে যাওয়া হয়েছিল হাসপাতালে। তবে ওই ম্যাচের শেষ দিকে দলের প্রয়োজনে হাতে ব্যান্ডেজ নিয়ে ব্যাটিংয়ে নেমে এক বিরল দৃষ্টান্ত স্থাপন করেন তামিম।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews