ঢাকা , শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo ইরাকে মার্কিন নেতৃত্বাধীন জোটের মিশন শেষ Logo ফেনীতে ১,৫৪২ কোটি টাকার বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর Logo কুষ্টিয়া সীমান্তে ৯ লাখ টাকার মাদক উদ্ধার Logo ইরানে সরকারবিরোধী ২ বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকর Logo মাগুরায় ৫০৭ কোটি টাকা ভুয়া বিদ্যুত বিল, জিএম বরখাস্ত, মন্ত্রীর দুঃখ প্রকাশ Logo দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির Logo ভারতের সঙ্গে পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে সম্পর্ক চায় বাংলাদেশ : হুমায়ুন কবির Logo হৃদরোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সচেতনতার কোনো বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী Logo প্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠানকে সহায়তা দেবে সরকার : ড. তিতুমীর Logo কোয়ার্টার ফাইনালে কাল বাংলাদেশের প্রতিপক্ষ মালয়েশিয়া

আইপিএলের বাকি ম্যাচ আমিরাতে

প্রতিনিধির নাম :

স্পোর্টস ডেস্ক : করোনার প্রকোপে মাঝপথেই স্থগিত করতে হয়েছে ১৪তম ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) আয়োজন। টুর্নামেন্টের মাঝপথে বেশ কয়েকজন ক্রিকেটার ও সাপোর্ট স্টাফ করোনা আক্রান্ত হয়েছিলেন। তাই বাধ্য হয়ে স্থগিত হয়েছিল এই আয়োজন। তবে স্থগিত হওয়া আইপিএল আয়োজনে তোড়জোড় শুরু করেছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)।

চলতি বছরের সেপ্টেম্বর-অক্টোবরে সংযুক্ত আরব আমিরাতে মাঠে গড়াতে পারে আইপিএলের স্থগিত হওয়া আসরটি। তবে এখনো বিসিসিআই আনুষ্ঠানিক ঘোষণা না দিলেও, ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এমনটাই জানিয়েছে।
২৯ মে অনুষ্ঠিত হবে বিসিসিআইয়ের স্পেশাল জেনারেল মিটিং (এসজিএম)। সেখান থেকেই চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে বলে দাবি করেছে সংবাদমাধ্যমটি। এছাড়া ইংল্যান্ডের বিপক্ষে ভারতের পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের সময়সীমা কমানো নিয়েও আলোচনা হবে।
জানা যায়, বিসিসিআইকে ২৪ দিনে ২৭ ম্যাচ আয়োজন করতে হবে। এই উইন্ডোতে ৪ দিন বিরতি থাকবে। ফলে আটটি ম্যাচে ডাবল হেডার থাকবে। এর মধ্যে অনুষ্ঠিত হবে ১৬টি ম্যাচ। অন্যদিকে, বাকি ১৯ দিনে ১১ ম্যাচ আয়োজন করতে হবে বিসিসিআইকে।
Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০১:১০ অপরাহ্ন, সোমবার, ২৪ মে ২০২১
৩১ বার পঠিত হয়েছে