1. rajubdnews@gmail.com : 24jibonnews : admin
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন

‘আওয়ামী লীগের আমলে কেউ অপকর্ম করে পার পায়নি’

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০১৯

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির আমলে খুন হয়েছে, লুটপাট হয়েছে। সাংগঠনিক ব্যবস্থা ও আইনি ব্যবস্থা নেয়নি। কিন্ত আওয়ামী লীগের আমলে কেউ অপকর্ম করে পার পায়নি। আমরা সাংগঠনিক ও আইনগত ব্যবস্থা নেই। অপরাধ অপকর্মের ব্যবস্থা নেয়া হয়। বুয়েটের ঘটনায় ছাত্রলীগের নেতাদের বহিস্কার করা হয়েছে। পুলিশ তাৎক্ষণিক ধরেছে। এর আগে বিএনপি আমলে সনি হত্যা মামলার কোন বিচার হয়নি।

আজ ধানমন্ডিতে আওয়ামী লীগের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের এসব কথা বলেন।
ছাত্রলীগের কারণে কোন বিব্রত কিনা? জবাবে কাদের বলেন, একজনের দায়ভার গোটা ছাত্রলীগের নয়। ব্যক্তির দায়ভার সংগঠনের নয়।

‘সম্রাট যা আয় করেন, তা দলের পিছনে ব্যয় করেন’ তার স্ত্রীর এমন বক্তব্যের জবাবে তিনি বলেন, আমাদের দলের ফান্ড আছে। তার স্ত্রী তো কোন দল করে না।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews