ঢাকা , সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo জলবায়ু পরিবর্তন বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে চুয়াডাঙ্গায় বৃক্ষরোপণ Logo চট্টগ্রামে ভারতীয় পণ্য জব্দ, গ্রেফতার ২ Logo ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ভেনেজুয়েলাকে ১৪ দশমিক ৭ মিলিয়ন ডলারের সহায়তা দেবে চীন Logo যে কোনো মূল্যে তিস্তা ব্যারাজ মাস্টারপ্ল্যান বাস্তবায়ন করা হবে: প্রধানমন্ত্রী Logo জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে বাংলাদেশ Logo বরগুনায় জেলা ফল মেলার উদ্বোধন Logo বাগদাদের গ্রিন জোনে ইরাকি বাহিনীর অভিযান Logo আইসিই’র প্রধান পদে ওকলাহোমার সাবেক স্টেট ট্রুপারকে মনোনয়ন ট্রাম্পের Logo চীনের সঙ্গে সমঝোতায় বাংলাদেশের নিউ মিডিয়ায় গুণগত পরিবর্তন আসবে : তথ্যমন্ত্রী Logo স্পারসোকে আধুনিক ও যুগোপযোগী করার নির্দেশ প্রধানমন্ত্রীর

আওয়ামী লীগ নেতাকর্মীর হামলায় ছাত্রলীগ নেতার বাবা নিহত

প্রতিনিধির নাম :

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কুষ্টিয়ার সদর উপজেলার আব্দালপুর গ্রামে দুইপক্ষের সংঘর্ষে মইনুদ্দিন বিশ্বাস (৬০) নামে একজন নিহত হয়েছেন। রবিবার সকাল সাতটার দিকে এ ঘটনা ঘটে।

নিহত মইনুদ্দিন বিশ্বাস ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জুয়েল রানার বাবা।

জানা গেছে, ইউপি চেয়ারম্যান আলী হায়দার ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তাফার মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিলো। আজ সকালে গোলাম মোস্তাফার লোকজন আলী হায়দারের লোকজনের ওপর হামলা চালায়। এ সময় দুইপক্ষের সংঘর্ষে গুরুতর আহত হন মইনুদ্দিন। পরে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।

মইনুদ্দিনের ছেলে ছাত্রলীগ নেতা জুয়েল রানা বলেন, তার বাবা ইউপি চেয়ারম্যান আলী হায়দারের লোক। তারা আত্মীয়। প্রতিপক্ষের লোকজন তার বাবাকে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে।

এ বিষয়ে জেলার পুলিশ সুপার এসএম তানভীর আরাফাত জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এলাকায় বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৫:৩০ পূর্বাহ্ন, রবিবার, ৬ জানুয়ারী ২০১৯
১০ বার পঠিত হয়েছে