ঢাকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo ইরান কখনো মাথা নত করবে না: পেজেশকিয়ান Logo জাতিসংঘে শত্রু-মিত্রদের সমালোচনা করতে পারেন নেতানিয়াহু Logo ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর Logo বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন Logo এআইয়ের নাম পাল্টে ‘সুপার ইন্টেলিজেন্স’ বা এসআই রাখছেন ট্রাম্প Logo বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক আরও জোরদারের প্রত্যয় Logo মার্কিন প্রেসিডেন্টের নৈশভোজে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ Logo হুতিদের ‘অবিলম্বে সব সামরিক কর্মকাণ্ড বন্ধ করার আহ্বান জি৭ নেতাদের Logo তুরস্কে স্কুলের বাইরে গুলিতে আহত ৪ শিক্ষার্থী Logo সীমিত সম্পদের ভারসাম্য রক্ষায় জ্বালানি খাতে ভর্তুকি সমন্বয়ের সিদ্ধান্ত : তথ্য উপদেষ্টা

আওয়ামী লীগ নেত্রীর দুই ছেলের হাতে ইউপি চেয়ারম্যান লাঞ্ছিত

প্রতিনিধির নাম :

বরিশাল জেলা পরিষদ সদস্য ও জেলা মহিলা আওয়ামী লীগ নেত্রী পিয়ারা বেগমের দুই ছেলের হাতে এক ইউপি চেয়ারম্যান লাঞ্ছিত হওয়ার অভিযোগ উঠেছে। আজ উপজেলার পয়সা-বাগধা সড়ক এলাকায় এই ঘটনার পর ওই সহোদরকে আটক করেছে পুলিশ। আহত আমিনুল ইসলাম বাবুল ভাট্টি বাগধা ইউপি চেয়ারম্যান এবং উপজেলা যুবলীগের সাবেক সভাপতি।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে প্রাইভেটকারে বাড়ি ফেরার পথে পয়সা-বাগধা সড়ক অতিক্রম করছিলেন চেয়ারম্যান বাবুল ভাট্টি। এ সময় বরিশাল জেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পিয়ারা বেগমের স্বামী ফারুক বখতিয়ার মোটরসাইকেলে তার নিজ বাড়ির রাস্তা থেকে পাকা সড়কে উঠছিল। আকস্মিক চেয়ারম্যানকে বহনকারী প্রাইভেটকারের ধাক্কায় ফারুক মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন। ঘন কুয়াশার কারণে কেউ কাউকে দেখতে না পাড়ায় এ অনাকাংখিত দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন স্থানীয়রা। দুর্ঘটনার পর তাৎক্ষণিক চেয়ারম্যান বাবুল গাড়ি থেকে নেমে দ্রুত ফারুক বখতিয়ারকে টেনে তোলেন।

এরপর ফারুকের ছেলে মিঠু বখতিয়ার ও রিন্টু বখতিয়ার ঘটনাস্থলে গিয়ে চেয়ারম্যান বাবুল ভাট্টির উপর চড়াও হয়। তারা চেয়ারম্যানের প্রাইভেটকার ভাঙচুর এবং তাকে লাঞ্ছিত করে।

ঘটনাস্থল পরিদর্শনকারী আগৈলঝাড়া থানার এসআই শাহনুর রহমান জানান, খবর পাওয়ার সাথে সাথে হামলাকারী সহোদর মিঠু ও রিন্টুকে আটক করা হয়েছে। এ ঘটনায় অভিযোগ পেলে মামলা দায়ের সহ আইনগত ব্যবস্থা নেবে পুলিশ।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ১০:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জানুয়ারী ২০১৮
২১ বার পঠিত হয়েছে