ঢাকা , শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo জাতীয় বাজেটে পানিনিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার, বড় বিনিয়োগ Logo গণমাধ্যম সংস্কার প্রক্রিয়ায় সরকার কেবলই সহায়ক: তথ্যমন্ত্রী Logo শান্তি প্রতিষ্ঠায় নারীদের বৃহত্তর অংশগ্রহণে জাতিসংঘের সহায়তা চাইলেন শামা ওবায়েদ Logo ঘুমন্ত অবস্থায় শ্বাসকষ্ট, নিজের অজান্তেই এই রোগে ভুগছেন না তো Logo স্থায়ীভাবে অমুসলিম দেশে বসবাস করা কি বৈধ? Logo মৌলভীবাজারের শ্রীমঙ্গল এসে পৌঁছেছেন প্রধানমন্ত্রী Logo স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনে ন্যাশনাল অ্যাকশন প্ল্যান তৈরি করা হচ্ছে: তথ্যমন্ত্রী Logo অর্থনীতি ও কর্মসংস্থান বাড়াতে দেশব্যাপী ক্রিয়েটিভ হাবের পরিকল্পনা সরকারের Logo লেবাননে ইসরাইলের একাধিক বিমান হামলা Logo চট্টগ্রামে শিশু আয়াত হত্যা মামলার আসামি আবীরের মৃত্যুদণ্ড

আখেরী মোনাজাতে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ

প্রতিনিধির নাম :

প্রধানমন্ত্রী শেখ হাসিনা পবিত্র হজের পরে বিশ্বে মুসলমানদের বৃহত্তম জমায়েত টঙ্গীর তুরাগ নদীর তীরে আয়োজিত ৫৫তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাতে শরিক হয়েছেন।

ছোট বোন শেখ রেহানাকে নিয়ে প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবনে রবিবার সকালে মোনাজাতে শরিক হন।

ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহ এবং প্রধানমন্ত্রীর কার্যালয় ও গণভবনের কর্মকর্তা ও কর্মচারীরা গণভবন থেকে মোনাজাতে শরিক হন।

এ উপলক্ষে বিশেষ মোনাজাতে দেশের জন্য অব্যাহত শান্তি ,অগ্রগতি এবং কল্যাণ কামনার পাশাপাশি মুসলিম উম্মাহর বৃহত্তর ঐক্য কামনা করা হয়। বাসস

কাকরাইল মসজিদের সিনিয়র ইসলামিক ব্যক্তিত্ব হাফেজ মাওলানা মোহাম্মদ জুবায়ের বাংলা ও আরবী উভয় ভাষায় ৩৫ মিনিট মোনাজাত পরিচালনা করেন।

দুই হাজার বিদেশিসহ লাখ লাখ মুসল্লি রাজধানীসহ দেশজুড়ে শৈত্যপ্রবাহের বিরূপ আবহাওয়া উপেক্ষা করে এই বিশ্ব ইজতেমায় শরিক হন।

শুক্রবার ভোরে ফজর নামাজের পর আমবয়ানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বিশ্ব ইজতেমার প্রথম পর্যায় শুরু হয় এবং আজ আখেরী মোনাজাতের মাধ্যমে তা শেষ হয়েছে।

প্রথম পর্যায়ের ইজতেমার তিন দিনে বিশিষ্ট উলেমা মাশায়েখ পবিত্র কোরান ও সুন্নাহর আলোকে বয়ান করেছেন। এসব বয়ান বিশ্বের বিভিন্ন ভাষায় অনুবাদ করে শুনানো হয়।

দ্বিতীয় পর্যায়ের ইজতেমা একই স্থানে আগামী ১৭ জানুয়ারি শুরু হবে এবং ১৯ জানুয়ারি পর্যন্ত চলবে।

নয়াদিল্লী ভিত্তিক তাবলীগ-ই-জামাত ১৯৬৭ সাল থেকে টঙ্গীতে ইজতেমার আয়োজন করে আসছে। দেশ বিদেশ থেকে আগত ক্রমবর্ধমান মুসল্লিদের ব্যবস্থাপনার জন্য ২০১১ সাল দুই পর্যায়ে ইজতেমা অনুষ্ঠিত হয়ে আসছে।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০১:৩৭ অপরাহ্ন, রবিবার, ১২ জানুয়ারী ২০২০
৭ বার পঠিত হয়েছে