সর্বশেষ সংবাদ:
আগৈলঝাড়ায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

আগৈলঝাড়ায় দুই সন্তানের জননী এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশ পোস্টমর্টেমের জন্য মর্গে প্রেরণ করেছে পুলিশ। নিহতের নাম রীতা হালদার (৩২)। উপজেলার রাজিহার ইউনিয়নের আহুতি বাটরা গ্রামের পল্টন হালদারের স্ত্রী।
পরিবার ও স্থানীয় লোকজনের বরাত দিয়ে এসআই সাইফুল ইসলাম জানান, ‘রীতা হালদারের লাশ বৃহস্পতিবার সকালে বসতঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। গৃহবধূর পরিবার এনজিওসহ বিভিন্ন লোকজনের কাছে ঋণগ্রস্থ হয়ে পড়ায় ও অভাবের কারণে স্বামী-স্ত্রী প্রায়ই ঝগড়া হতো। ওই কারণে গৃহবধূ আত্মহত্যা করতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।’
এসআই সাইফুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে বরিশাল মর্গে প্রেরণ করেছেন। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
Tag :
























