1. rajubdnews@gmail.com : 24jibonnews : admin
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০২:১০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ:
বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে সকলের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী ১০ মার্চ ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত বৈদেশিক কর্মসংস্থান বৃদ্ধি ও প্রবাসী কল্যাণে গঠিত কমিটির অগ্রগতি পর্যালোচনা সভা পাকিস্তানের বিরুদ্ধে আফগানদের বিক্ষোভ, সেনাদের প্রতি সমর্থন মুসলিম মোগল স্থাপত্যের নির্দশন হিন্দা কসবা মসজিদ ডিএনসির অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার বাণিজ্যমন্ত্রীর সাথে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক চাঁদাবাজ ও সন্ত্রাসীদের তালিকা তৈরি করে আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী দেশের সার্বভৌমত্ব রক্ষায় আনসার বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর

আচরণ খারাপ হলে উন্নয়ন কাজে আসে না: কাদের

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : বুধবার, ১ নভেম্বর, ২০১৭

জীবন নিউজ, রাজশাহী: আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘উন্নয়ন যতই হোক, আচরণ খারাপ হলে উন্নয়ন কাজে আসে না। আচরণে যারা খারাপ আছেন, দয়া করে তারা সংশোধন হোন। আচরণ ভালো হলেই সরকারের উন্নয়ন কাজে দিবে, জনগণের কাছে আওয়ামী লীগ গ্রহণযোগ্য হবে।’
বুধবার দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ অডিটোরিয়ামে জেলা ও নগর আওয়ামী লীগের নতুন সদস্য সংগ্রহ ও পুরনো সদস্য নবায়ন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, ‘যারা চিহ্নিত সন্ত্রাসী, জমি দখলকারী, চাঁদাবাজ, অপরাধী ও অপশক্তি তাদের কেউ আওয়ামী লীগের সদস্য হতে পারবে না। অপকর্মকারীকে কেউ দলে টানবেন না। তাদের দলে জায়গা দিয়ে দল ভারী করার প্রয়োজন নেই। মনে রাখবেন আমরা একটি ভোটের জন্য রাজনীতি করি না। আমরা আগামী প্রজন্ম ও আগামী সংসদ নির্বাচনের জন্য রাজনীতি করছি।’
তিনি আরও বলেন, ‘আগামী নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাকে মনোনীত করবেন, তার হয়েই সকলের কাজ করতে হবে। যদি কেউ তা না করেন তার জন্য আওয়ামী লীগের দরজা বন্ধ হয়ে যাবে।’
ওবায়দুল কাদের বলেন, ‘জাতি হিসেবে আমরা ধন্য। জাতি হিসেবে আমাদের আরেক দফা উন্নত হয়েছি। ইতিহাসের মহানায়ক বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের ভাষণকে ইউনেস্কো স্বীকৃতি দেয়ায় আবারও প্রমাণ হয়েছে বঙ্গবন্ধু শুধু বাঙ্গালির নয়, সারাবিশ্বের নেতা। যতদিন রবে পদ্মা-মেঘনা-যমুনা ততদিন বঙ্গবন্ধু বাংলার মানুষের হৃদয়ে থাকবেন।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহানগর আওয়ামী লীগের সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটন।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews