ঢাকা , শনিবার, ২৫ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo হরিণাকুণ্ডুতে মাংস ব্যবসায়ীকে জরিমানা Logo ফ্রান্স, ইতালি ও স্পেনে ভয়াবহ দাবানল, ৩ দমকলকর্মীর প্রাণহানি Logo নবনিযুক্ত নৌপ্রধানকে র‌্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন প্রধানমন্ত্রী Logo ইনভেস্টরস এক্সপো পরিদর্শন প্রধানমন্ত্রীর Logo দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী Logo ডিআর কঙ্গো ও উগান্ডায় ইবোলা প্রাদুর্ভাবে মৃত্যু হাজার ছাড়িয়েছে: ডব্লিউএইচও Logo আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি : প্রধানমন্ত্রী Logo ইংল্যান্ডের কোচ হিসেবে ল্যাঙ্গারকে পছন্দ লেহম্যানের Logo পুলিশকে সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রাখার নির্দেশ দিলেন আরপিএমপি কমিশনার Logo আফগানিস্তানে ভয়াবহ বন্যায় শতাধিক নিখোঁজের সন্ধানে উদ্ধারকারীরা

আজহার আলির অদ্ভুত রান আউটে সোশ্যাল মিডিয়া জুড়ে ব্যঙ্গ

প্রতিনিধির নাম :
আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে পাকিস্তান-অস্ট্রেলিয়ার দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনের ৫৩ তম ওভারের খেলা চলছিল। পাকিস্তান দ্বিতীয় ইনিংসে ব্যাট করছিল। অস্ট্রেলিয়ার হয়ে বল করছিলেন পিটার সিডল। ব্যাটিংয়ে আজহার আলি ও আসাদ শফিক। সিডলের বল আজহার আলির ব্যাটে লেগে গালি দিয়ে বের হয়ে যায়।
নিশ্চিত ৪ ভেবে আজহার আলি অন্যপ্রান্তে থাকা শফিককে নিয়ে উইকেটের মাঝে আলাপ করতে থাকেন। কিন্তু বলটি শেষমেশ চার হয়নি বাউন্ডারির কাছে গিয়ে থেমে যায়। সেখান থেকে মিচেল স্টার্ক উইকেট রক্ষকের হাতে পাঠান। বল পেয়ে দ্রুত ষ্ট্যাম্প ভেঙ্গে দেন উইকেট রক্ষক টিম পেইন। হাস্যকর ভাবে আউট হয়ে যান আজহার আলি। তখন আজহার আলির ব্যক্তিগত সংগ্রহ ১৪১ বলে ৬৪।
আজহার আলির এমন আউটে সোশ্যাল মিডিয়াতে শুরু হয়েছে হাস্যরস ও ব্যঙ্গ। অনেকে আজহার আলির এ আউট নিয়ে কড়া সমালোচনা করেছেন।
কেউ লিখেছেন, একমাত্র কোন পাকিস্তানি খেলোয়াড়ের পক্ষে এমনভাবে আউট হওয়া সম্ভব। কেউ লিখেছেন, ক্রিকেট ইতিহাসে সবচেয়ে লজ্জাজনক রান আউট।
অনেকে আবার ব্যঙ্গ করে লিখেছেন, আজহার আলি ক্রিকেট বিশ্বকে দেখালেন কিভাবে ক্রিজের মধ্যে হাঁটতে হয়।
Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ১১:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ অক্টোবর ২০১৮
৯ বার পঠিত হয়েছে