ঢাকা , সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo সাতক্ষীরায় বিপুল পরিমাণ ফেন্সিডিল ও ভারতীয় ওষুধ জব্দ Logo যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি শান্তির পথে ঐতিহাসিক পদক্ষেপ : পাকিস্তানের প্রধানমন্ত্রী Logo ফিলিপাইনের দক্ষিণ উপকূলে ৬.২ মাত্রার ভূমিকম্প Logo প্রধানমন্ত্রীর সভাপতিত্বে যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা বিষয়ক সভা অনুষ্ঠিত Logo বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে হিমশিম খাচ্ছে ইন্দোনেশিয়া Logo অস্ট্রেলিয়াকে ২৭৫ রানের লক্ষ্য দিল বাংলাদেশ Logo যুদ্ধবিরতি আলোচনা: তেহরানে কাতারের প্রতিনিধি দল Logo গণমাধ্যমকে অন্ধকার গলি থেকে মুক্ত আকাশে বের করেছেন শহীদ জিয়াই: তথ্যমন্ত্রী Logo যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশিদের মূলধারার রাজনীতিতে সম্পৃক্ত হওয়ার আহ্বান তিতুমীরের Logo আছিয়া ও রামিসা হত্যা মামলার ডেথ রেফারেন্স অগ্রাধিকার ভিত্তিতে শুনানি চাইলেন অ্যাটর্নি জেনারেল

আজ আট হাজারের বেশি শিশু জন্ম নেবে বাংলাদেশে

প্রতিনিধির নাম :

জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ বলছে নতুন বছরের প্রথম দিনে বাংলাদেশে প্রায় ৮৩৭০টি শিশু জন্মগ্রহণ করবে। পুরো বিশ্বে নতুন বছরের প্রথম দিনে যত শিশু জন্ম গ্রহণ করবে এটি সে হিসেবে ২.১৭ শতাংশ।

পৃথিবীজুড়ে নতুন বছরের প্রথম দিনে প্রায় তিন লক্ষ ছিয়াশি হাজার শিশু জন্ম গ্রহণ করবে বলে সংস্থাটি জানিয়েছে। ২০১৮ সালের প্রথম শিশুটির জন্ম হবে সম্ভবত প্রশান্ত মহাসাগরের ছোট দ্বীপ কিরিবাটিস ক্রিসমাস আইল্যান্ডে। নতুন বছরের প্রথম দিনে সবচেয়ে পরে শিশুটির জন্ম হবে যুক্তরাষ্ট্রে।

ইউনিসেফ বলছে নতুন বছরের প্রথম দিনে সবচেয়ে বেশি শিশু জন্মগ্রহণ করবে ভারতে, যার সংখ্যা প্রায় ৬৯ হাজার। দ্বিতীয় অবস্থানে রয়েছে চীন যেখানে প্রায় ৪৫ হাজার শিশু জন্ম নেবে। এ তালিকায় বাংলাদেশের অবস্থান নবম।

নতুন জন্ম নেয়া এসব শিশুদের মধ্যে অনেকেই বেঁচে থাকবে। আবার এদের মধ্যে অনেকেই জন্মের প্রথম দিনেই মারা যাবে।

২০১৬ সালে পৃথিবীজুড়ে যত শিশু জন্মগ্রহণ করেছিল তাদের মধ্যে প্রতিদিন প্রায় ২৬০০ শিশু জন্মের ২৪ ঘণ্টার মধ্যেই মারা গেছে। ইউনিসেফ বলছে যেসব শিশু মারা গেছে তাদের মধ্যে ৮০ শতাংশ শিশুর মৃত্যু ঠেকানো সম্ভব ছিল। কারণ তারা মারা গেছে প্রতিরোধ করা যায় এমন সব কারণে। নির্দিষ্ট সময়ের আগেই জন্ম নেয়া, জন্মদানের পদ্ধতিতে জটিলতা এবং জন্মের পর নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে অনেকে শিশু মারা গেছে। এসব শিশুর জীবন রক্ষার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে দেশগুলোকে আহবান জানিয়েছে ইউনিসেফ।

সংস্থাটি বলছে শিশু মৃত্যু রোধ করার ক্ষেত্রে গত দুই দশকে বেশ অগ্রগতি হলেও পাঁচ বছর বয়সের মধ্যে যত শিশু মারা যায় তাদের মধ্যে ৪৬ শতাংশের মৃত্যু হয় জন্মের এক মাসের মধ্যে।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৫:২৪ পূর্বাহ্ন, সোমবার, ১ জানুয়ারী ২০১৮
১৩ বার পঠিত হয়েছে