ঢাকা , রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo টানা দ্বিতীয় দিনে আরেকটি ড্রোন ভূপাতিত করল রোমানিয়া Logo টাইফুন নউল চীনের দিকে ধেয়ে আসায় ২০ হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে Logo ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম অ্যান্ড বিইএআর সামিট উদ্বোধন প্রধানমন্ত্রীর Logo সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী Logo হরিণাকুণ্ডুতে মাংস ব্যবসায়ীকে জরিমানা Logo ফ্রান্স, ইতালি ও স্পেনে ভয়াবহ দাবানল, ৩ দমকলকর্মীর প্রাণহানি Logo নবনিযুক্ত নৌপ্রধানকে র‌্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন প্রধানমন্ত্রী Logo ইনভেস্টরস এক্সপো পরিদর্শন প্রধানমন্ত্রীর Logo দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী Logo ডিআর কঙ্গো ও উগান্ডায় ইবোলা প্রাদুর্ভাবে মৃত্যু হাজার ছাড়িয়েছে: ডব্লিউএইচও

আজ শুরু ভারত সফরের প্রস্তুতি ক্যাম্প

প্রতিনিধির নাম :

কয়েক দিন ধরে খেলোয়াড়দের আন্দোলনে উত্তাল ছিল বাংলাদেশের ক্রিকেট অঙ্গন। বুধবার বিসিবি ও ক্রিকেটারদের মধ্যকার আলোচনায় সেসব মিটেছে। সব ঝামেলা মিটিয়ে আজ শুক্রবার থেকে ভারত সফরের ক্যাম্প শুরু করতে যাচ্ছে সাকিব আল হাসানের দল।

ভারত সিরিজের আগে আজ থেকে টানা চার দিন অনুশীলন করবেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা। অনুশীলনের প্রথম দুদিন স্কিল ট্রেনিং হবে, যা দুপুর ৩টা থেকে শুরু হয়ে চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। এর মধ্যে ইনডোরে নেট সেশনও করবেন ক্রিকেটাররা।

পরের দুদিন নিজেদের মধ্যে লাল-সবুজ দলে ভাগ হয়ে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবেন ক্যাম্পে ডাক পাওয়া ক্রিকেটাররা। মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে ম্যাচ দুটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়। এর পর ২৯ অক্টোবর বিশ্রাম নিয়ে আগামী ৩০ অক্টোবর ভারত সফরের জন্য দেশ ছাড়বে বাংলাদেশ ক্রিকেট দল।ভারতের বিপক্ষে আগামী ৩ নভেম্বর থেকে টি-টোয়েন্টি সিরিজ শুরু করবে বাংলাদেশ। এর পর স্বাগতিকদের বিপক্ষে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের দুটি ম্যাচ খেলবে রাসেল ডমিঙ্গোর শিষ্যরা।

ভারত সফরের টি-টোয়েন্টি দল: সাকিব আল হাসান (অধিনায়ক), তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, মোসাদ্দেক হোসেন, লিটন কুমার দাস, আফিফ হোসেন, আরাফাত সানি, সৌম্য সরকার, শফিউল ইসলাম, মুস্তাফিজুর রহমান, মোহাম্মদ নাঈম শেখ, আমিনুল ইসলাম বিপ্লব ও আল আমি

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৭:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ অক্টোবর ২০১৯
৯ বার পঠিত হয়েছে