ঢাকা , রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:

আত্রাইয়ে সাপের দংশনে গৃহবধূর মৃত্যু

প্রতিনিধির নাম :

নওগাঁর আত্রাইয়ে বিষধর গোখরা সাপের দংশনে মাজেদা খাতুন (৬৫) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। আজ সোমবার সকাল ৭টার দিকে উপজেলার কালিকাপুর ইউনিয়নের মদনডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। গৃহবধূ মাজেদা খাতুন মদনডাঙ্গা গ্রামের ইসমাইল হোসেনের স্ত্রী।

গৃহবধূর পরিবার ও সংশ্লিষ্ট ইউপি সদস্য বেদারুল ইসলাম জানান, সোমবার সকালে পরিবারের লোকজনের খাবার তৈরির জন্য মাজেদা খাতুন রান্না ঘরে গেলে সেখানেই তাকে বিষধর গোখরা দংশন করে। টের পেয়ে স্বজনরা প্রথমে তাকে দ্রুত আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেলে কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। পথ মধ্যে তার মৃত্যু হয়।

আত্রাই থানারা অফিসার ইনচার্জ (ওসি) মোবারক হোসেন গৃহবধূ মাজেদা খাতুনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০২:২৬ অপরাহ্ন, সোমবার, ২ জুলাই ২০১৮
২০ বার পঠিত হয়েছে