1. rajubdnews@gmail.com : 24jibonnews : admin
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ:
চট্টগ্রামে নির্মাণ শ্রমিক হত্যা মামলার আসামি কুমিল্লা থেকে গ্রেফতার ইরানি গ্যাসক্ষেত্রে হামলা, উপসাগরীয় জ্বালানি স্থাপনায় পাল্টা আঘাত তেহরানের মধ্যপ্রাচ্য সংকট নিরসনে আইএমও’র বিশেষ অধিবেশনে বাংলাদেশ সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ঈদের দিন সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী ঈদের ছুটিতেও গুলশান বাসভবন থেকে সরকারি জরুরি কাজ করছেন প্রধানমন্ত্রী সংসদে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিকল্প দায়িত্বে থাকবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর : প্রজ্ঞাপন জারি বিপুল ইয়াবাসহ মাদক সম্রাট মাইকেল গ্রেফতার ঈদযাত্রা স্বস্তিদায়ক, বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে না: সড়কমন্ত্রী

আফগানদের হোয়াইটওয়াশ করল ক্যারিবীয়রা

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০১৯

তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচে আফগানিস্তানকে ৫ উইকেটে হারিয়ে হোয়াইটওয়াশ করেছে ওয়েস্ট ইন্ডিজ।

লখনৌতে ভারতরত্ন শ্রী অটল বিহারী বাজপেয়ী একানা ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ২৪৯ রান করে রশিদ খানের দল। জবাবে ব্যাট করতে নেমে আট বল হাতে রেখে ৫ উইকেট হারিয়ে ২৫৩ রান করে জয় তুলে নেয় কাইরন পোলার্ডের দল।
২৫০ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ৪ রানে ২ উইকেট হারিয়ে শুরুতেই চাপে পড়ে ক্যারিবীয়রা। তবে ওপেনার শাই হোপের ব্যাটিং দৃঢ়তায় সেই চাপ ক্যারিবীয়রা বেশ ভালো ভাবেই সামাল দেয়।

ওয়ানডে ক্যারিয়ারের অষ্টম সেঞ্চুরি তুলে দলকে জয়ের বন্দরে পৌঁছে দিয়েই মাঠ ছাড়েন হোপ। ৪৮.৪ ওভারে জয় তুলে নেয় ওয়েস্ট ইন্ডিজ। হোপ ১০৯ রানে অপরাজিত থাকেন।

আফগান বোলার মুজিবুর রহমান দুইটি এবং সারাফউদ্দিন আশরাফ, মোহাম্মদ নবী ও রশিদ খান একটি করে উইকেট নেন।

ম্যাচ সেরা হয়েছেন ক্যারিবীয় ব্যাটসম্যান শাই হোপ ও সিরিজ সেরা রোস্টন চেজ

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews