ঢাকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo ইরান কখনো মাথা নত করবে না: পেজেশকিয়ান Logo জাতিসংঘে শত্রু-মিত্রদের সমালোচনা করতে পারেন নেতানিয়াহু Logo ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর Logo বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন Logo এআইয়ের নাম পাল্টে ‘সুপার ইন্টেলিজেন্স’ বা এসআই রাখছেন ট্রাম্প Logo বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক আরও জোরদারের প্রত্যয় Logo মার্কিন প্রেসিডেন্টের নৈশভোজে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ Logo হুতিদের ‘অবিলম্বে সব সামরিক কর্মকাণ্ড বন্ধ করার আহ্বান জি৭ নেতাদের Logo তুরস্কে স্কুলের বাইরে গুলিতে আহত ৪ শিক্ষার্থী Logo সীমিত সম্পদের ভারসাম্য রক্ষায় জ্বালানি খাতে ভর্তুকি সমন্বয়ের সিদ্ধান্ত : তথ্য উপদেষ্টা

আবরার হত্যায় ১০ কোটি টাকা ক্ষতিপূরণ রিটের শুনানি কাল

প্রতিনিধির নাম :

বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যার ঘটনায় তাঁর পরিবারকে ক্ষতিপূরণ হিসেবে ১০ কোটি টাকা দেওয়ার নির্দেশনা চেয়ে করা রিটের শুনানি হবে আগামীকাল মঙ্গলবার (১৫ অক্টোবর)।

জ্যেষ্ঠ আইনজীবী এ কে এম ফয়েজ আজ সোমবার (১৪ অক্টোবর) রিট আবেদন উপস্থাপন করেন। পরে রিটটি কার্যতালিকায় রাখার আদেশ দেন হাইকোর্ট। বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশরাফুল কামালের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আইনজীবী এ কে এম ফয়েজ বলেন, আবেদনটি আজ (১৪ অক্টোবর) উপস্থাপন করা হয়েছে। আদালত মঙ্গলবারের কার্যতালিকায় শুনানির জন্য রাখার আদেশ দিয়েছেন।

গতকাল রবিবার (১৩ অক্টোবর) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট শাহিন বাবুর পক্ষে অপর আইনজীবী এ কে এম ফয়েজ এ রিট আবেদন দায়ের করেন। রিটে ক্ষতিপূরণসহ ওই ঘটনা বিচারিক কমিটি দিয়ে তদন্তের নির্দেশনা ও তার পরিবারের নিরপাত্তা নিশ্চিতে নির্দেশনা জারির আর্জি জানানো হয়।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৮:১৪ পূর্বাহ্ন, সোমবার, ১৪ অক্টোবর ২০১৯
৭ বার পঠিত হয়েছে