1. rajubdnews@gmail.com : 24jibonnews : admin
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ:
বাগেরহাট অফিসার্স ফোরামের উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত চট্টগ্রামে নির্মাণ শ্রমিক হত্যা মামলার আসামি কুমিল্লা থেকে গ্রেফতার ইরানি গ্যাসক্ষেত্রে হামলা, উপসাগরীয় জ্বালানি স্থাপনায় পাল্টা আঘাত তেহরানের মধ্যপ্রাচ্য সংকট নিরসনে আইএমও’র বিশেষ অধিবেশনে বাংলাদেশ সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ঈদের দিন সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী ঈদের ছুটিতেও গুলশান বাসভবন থেকে সরকারি জরুরি কাজ করছেন প্রধানমন্ত্রী সংসদে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিকল্প দায়িত্বে থাকবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর : প্রজ্ঞাপন জারি বিপুল ইয়াবাসহ মাদক সম্রাট মাইকেল গ্রেফতার

আমার বয়স কম, তাই এতো তাড়া নেই

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : রবিবার, ১২ জুলাই, ২০২০

কলকাতার মহারাজ সৌরভ গাঙ্গুলির বৃহস্পতি যেন তুঙ্গে। অল্প বয়সেই ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি হয়ে সবার মন জয় করার পর এবার ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি’র সভাপতি হওয়ার সম্ভাবনাও দেখা দিয়েছে। তবে তিনি সাফ জানিয়ে দিয়েছেন, এ ব্যাপারে সিদ্ধান্ত নিবে বোর্ড।

আইসিসির সাবেক প্রেসিডেন্ট শশাঙ্ক মনোহর পদত্যাগ করার পরই ক্রিকেট বিশ্বে ঘুরপাক খাচ্ছে কে হবেন পরবর্তী প্রেসিডেন্ট। অনেকেরই ধারণা প্রেসিডেন্টের দৌড়ে এগিয়ে থাকবেন কলকাতার মহারাজ সৌরভ গাঙ্গুলি। ডেভিড গাওয়ার ও গ্রায়াম স্মিথের মতো প্রাক্তন ক্রিকেটাররা সৌরভ গাঙ্গুলির বোর্ড চালানোর প্রশংসায় পঞ্চমুখ। সেখান থেকেই জোরাল হচ্ছে জল্পনা। সৌরভ কি এবার ছক্কা হাঁকাবেন আইসিসিতে

তবে সৌরভ গাঙ্গুলি বল ঠেলে দিয়েছেন বোর্ডের কোর্টে। তাঁর সাফ কথা, এ বিষয়ে সিদ্ধান্ত নেবে বোর্ড। তিনি এটাও জানিয়েছেন এখন আইসিসির নিয়ম আর আগের মতো নেই। আগে আইসিসির পদে এবং অন্য কোনও বোর্ডের পদে একসঙ্গে থাকা যেত। কিন্তু নতুন নিয়মে আইসিসির প্রেসিডেন্ট হতে গেলে সৌরভকে বিসিসিআই ছাড়তে হবে। আর এই কঠোর সময়ে বিসিসিআই ছাড়া ঠিক হবে কিনা তা নিয়েও সন্দেহে আছেন নিজেই।

বিসিসিআই সভাপতি আরো বলেন, তাঁর বয়স বেশি নয়। আইসিসির প্রেসিডেন্ট হওয়ার কোনও তাড়াও নেই। এই পদগুলি সাম্মানিক। জীবনে সকলে একবার এই সুযোগ পায়। আগের প্রশাসকদের দেখলে বোঝা যাবে সকলের মেয়াদ একেই সীমাবদ্ধ। তাই বোর্ডের সকলের পক্ষ থেকে এই বিষয়ে সিদ্ধান্ত আসবে।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews