ঢাকা , শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo ইরান কখনো মাথা নত করবে না: পেজেশকিয়ান Logo জাতিসংঘে শত্রু-মিত্রদের সমালোচনা করতে পারেন নেতানিয়াহু Logo ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর Logo বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন Logo এআইয়ের নাম পাল্টে ‘সুপার ইন্টেলিজেন্স’ বা এসআই রাখছেন ট্রাম্প Logo বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক আরও জোরদারের প্রত্যয় Logo মার্কিন প্রেসিডেন্টের নৈশভোজে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ Logo হুতিদের ‘অবিলম্বে সব সামরিক কর্মকাণ্ড বন্ধ করার আহ্বান জি৭ নেতাদের Logo তুরস্কে স্কুলের বাইরে গুলিতে আহত ৪ শিক্ষার্থী Logo সীমিত সম্পদের ভারসাম্য রক্ষায় জ্বালানি খাতে ভর্তুকি সমন্বয়ের সিদ্ধান্ত : তথ্য উপদেষ্টা

আমিরাত ম্যাচের আগে পাকিস্তান শিবিরে যে ‘ভয়’

প্রতিনিধির নাম :

খোলাধুলা ডেস্ক:    এশিয়া কাপ ২০২৫–এর ‘বি’ গ্রুপে আজ কার্যত নকআউট ম্যাচে মুখোমুখি হচ্ছে দুইবারের চ্যাম্পিয়ন পাকিস্তান ও স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত। ম্যাচটি অনুষ্ঠিত হবে দুবাইয়ে। দুই দলই আগের ম্যাচে ওমানকে হারিয়েছে, তবে ভারতের বিপক্ষে বড় ব্যবধানে হেরেছে। তাই আজকের ম্যাচে জয়ী দলই জায়গা করে নেবে সুপার ফোরে।

পাকিস্তানের জন্য ম্যাচটা একটা ভয় নিয়েও হাজির হচ্ছে। কারণ ঠিক এক বছর আগে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে তারা গ্রুপ পর্ব পার হতে পারেনি। সেবার যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিদায় নিতে হয়েছিল বাবর আজমদের।

সেবারও গ্রুপ পর্বের ওই ম্যাচের আগে ভাবা হচ্ছিল, পাকিস্তান বুঝি অনায়াসেই যুক্তরাষ্ট্রকে হারিয়ে দেবে। কিন্তু ম্যাচের ফলটা শেষমেশ ভিন্নই হয়েছিল।

এবারও যদি হারের মুখে পড়ে, তবে আবারও গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হবে। যা পাকিস্তানের বড় ম্যাচ সামলানোর ক্ষমতা নিয়ে নতুন করে প্রশ্ন তুলবে।

ভারতের বিপক্ষে বড় হারের পর আজ পাকিস্তানের সঙ্গী হচ্ছে বিস্তর চাপ। আর বিষয়টা সামলানোই বিশাল চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে তাদের সামনে।

তবে তাদের জন্য ইতিবাচক দিক হলো নেট রানরেট ও অতীত ইতিহাস। এর আগে তিনবার আমিরাতের মুখোমুখি হয়েছে পাকিস্তান, আর তিনবারই জিতেছে। সর্বশেষ দুটি জয় এসেছে শারজাহতে।

অন্যদিকে স্বাগতিক আমিরাতের জন্য আজকের ম্যাচ এক ঐতিহাসিক সুযোগ। জয় পেলে প্রথমবারের মতো সুপার ফোরে জায়গা করে নেবে তারা। ঘরের মাঠে এমন সাফল্য দেশের ক্রিকেটের জন্য এক বড় মাইলফলক হয়ে উঠতে পারে।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৩:১৩ অপরাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫
১১ বার পঠিত হয়েছে