ঢাকা , বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo হরিণাকুণ্ডুতে মাংস ব্যবসায়ীকে জরিমানা Logo ফ্রান্স, ইতালি ও স্পেনে ভয়াবহ দাবানল, ৩ দমকলকর্মীর প্রাণহানি Logo নবনিযুক্ত নৌপ্রধানকে র‌্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন প্রধানমন্ত্রী Logo ইনভেস্টরস এক্সপো পরিদর্শন প্রধানমন্ত্রীর Logo দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী Logo ডিআর কঙ্গো ও উগান্ডায় ইবোলা প্রাদুর্ভাবে মৃত্যু হাজার ছাড়িয়েছে: ডব্লিউএইচও Logo আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি : প্রধানমন্ত্রী Logo ইংল্যান্ডের কোচ হিসেবে ল্যাঙ্গারকে পছন্দ লেহম্যানের Logo পুলিশকে সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রাখার নির্দেশ দিলেন আরপিএমপি কমিশনার Logo আফগানিস্তানে ভয়াবহ বন্যায় শতাধিক নিখোঁজের সন্ধানে উদ্ধারকারীরা

আর্জেন্টিনার জন্য গলা ফাটাচ্ছে মেসির দুই ছেলে

প্রতিনিধির নাম :

ভামোস ভামোস আর্জেন্টিনা।স্প্যানিশ ভাষায় এর অর্থ, এগিয়ে চলো আর্জেন্টিনা, এগিয়ে চলো৷ আর্জেন্টিনার অলিতে গলিতে এখন এই ধ্বনি৷ এবার তাতে সামিল মেসির দুই সন্তান, মাতেও ও থিয়াগো।

রাশিয়া ফুটবল বিশ্বকাপের অন্যতম ফেভারিট মেসির আর্জেন্টিনা৷ শেষবার জার্মানির কাছে ফাইনাল হেরে ট্রফি হাতছাড়া করেছিল মেসিরা৷ এবার নতুন উদ্যমে শুরু করতে চান লিও৷ আর সেই স্বপ্নপূরণের লড়াইয়ে মেসির দলের জন্য গলা ফাটাতে শুরু করে দিয়েছে তাঁর পরিবার৷

ব্রাজিলে শেষ রক্ষা করতে পারেননি৷ তবে রাশিয়া বিশ্বকাপের প্রস্তুতি ফ্রেন্ডলি ম্যাচে হাইতিকে ৪-০ গোলে হারিয়ে অভিযান শুরুর আগে লিওনেল মেসি বুঝিয়ে দিয়েছেন পুরোদস্তুর তৈরি তিনি৷ রিওর ফাইনালে হারতে হলেও পুতিনের দেশে পা দেওয়ার আগে আর্জেন্টিনা দলও নিজেদের পারফরম্যান্স দিয়ে প্রচ্ছন্ন হুঁশিয়ারি দিয়ে রেখেছেন বাকিদের৷ বিশ্বকাপে অংশ নিতে রাশিয়া উড়ে যাওয়ার আগে ঘরের মাঠে হাইতির বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলতে নেমেছিল আর্জেন্টিনা৷ মেসির দুরন্ত হ্যাটট্রিকের সুবাদে ক্যারিবিয়ান দলটিকে ৪-০ গোলের বড় ব্যবধানে পরাজিত করে সাম্পাওলির ছেলেরা৷

সেই ম্যাচে বাবার জন্য গলা ফাটাতে ভোলেনি মেসির দুই সন্তান মাতেও ও থিয়াগো৷ জয়ের পর দুই ছেলের উচ্ছ্বাসের ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন লিও৷ আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি পড়ে বাবার জন্য গলা ফাটাতে দেখা গিয়েছে মাতেও-থিয়াগোকে৷

বিশ্বকাপের ‘ডি’ গ্রুপে আর্জেন্টিনার লড়াই আইসল্যান্ড, ক্রোয়েশিয়া ও নাইজেরিয়ার বিরুদ্ধে৷ ১৬ জুন মেসিদের প্রথম প্রতিপক্ষ আইসল্যান্ড৷ ২১ জুন আর্জেন্টিনা খেলবে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে৷ ২৬ জুন গ্রুপের শেষ ম্যাচে মেসিরা মুখোমুখি হবেন নাইজেরিয়ার৷

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ১১:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১ জুন ২০১৮
১৬ বার পঠিত হয়েছে