1. rajubdnews@gmail.com : 24jibonnews : admink
  2. adm_f71511@www.jibonnews24.com : adm_f71511 :
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০১:৫০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ:
ইউরোপের শ্রমবাজারে দক্ষ জনশক্তি পাঠাতে বাস্তবসম্মত ‘রোডম্যাপ’ তৈরির তাগিদ তথ্যমন্ত্রীর নির্যাতন বন্ধে সমাজ ও প্রতিষ্ঠানে পরিবর্তন প্রয়োজন : আইনমন্ত্রী জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য, বায়োইকোনমি রেজুলেশন গৃহীত রাজধানীর বিয়াম ল্যাবরেটরি স্কুল পরিদর্শন প্রধানমন্ত্রীর বর্তমান সরকার মানুষের আশার প্রতিফলন: প্রধানমন্ত্রী জাপানে ভয়াবহ দাবানল নিয়ন্ত্রণে কাজ করছে দমকলকর্মীরা জান্তা ঘাঁটিসহ মালির বিভিন্ন জেলায় সংঘর্ষ রুশ হামলায় ইউক্রেনে নিহত ২, আহত ২১ ইসরাইলি হামলায় লেবাননে ক্ষতিগ্রস্ত বা ধ্বংস অর্ধ লক্ষাধিক ঘরবাড়ি যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে ওয়াশিংটনে ইসরাইল-লেবানন বৈঠক

আলাস্কা এলএনজি প্রকল্প থেকে গ্যাস কেনার চুক্তি করেছে জাপান

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫

অর্থনীতি ও বাণিজ্য ডেস্ক: জাপানের শীর্ষ বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠান জেরা আলাস্কার একটি বিশাল পাইপলাইন প্রকল্প থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কেনার লক্ষ্যে প্রাথমিক চুক্তি স্বাক্ষর করেছে।

জেরা’র বরাত দিয়ে বৃহস্পতিবার বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, তারা একটি বাণিজ্য চুক্তির অংশ হিসাবে মার্কিন ক্রয় বৃদ্ধি করতে সম্মত হওয়ার পর এই চুক্তিকে স্বাক্ষর করে।

সংস্থাটি জানিয়েছে, তারা  আলাস্কা এলএনজি প্রকল্প থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস আহরণ সম্পর্কে আলোচনাটি এগিয়ে নিতে তার মার্কিন প্রকল্প উন্নয়নকারী গ্লেনফার্নের সঙ্গে একটি লেটার অব ইন্টেন্ট (ইচ্ছাপত্র) স্বাক্ষর করেছে।

পাইপলাইনটি পরিচালনাকারী প্রতিষ্ঠান গ্লেনফার্ন বুধবার রাতে এক বিবৃতিতে জানিয়েছে, চিঠিতে  আলাস্কা এলএনজি প্রকল্প থেকে ২০ বছর মেয়াদে প্রতি বছর দশ লক্ষ টন তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বিক্রি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ১ হাজার ৩০০ কিলোমিটার (৮০০ মাইল) পাইপলাইনের কথা বলেছেন, যা ট্যাংকারে এশিয়ায় পাঠানোর জন্য এলএনজি উৎপাদন করবে।

তবে দীর্ঘস্থায়ী ৪৪ বিলিয়ন ডলারের এই প্রকল্পকে  বিভিন্ন জটিল প্রযুক্তিগত বাধা অতিক্রম করতে হবে।

২০৩০ সালের আগে এটিকে কার্যকর হওয়ার আশা করা হচ্ছে না।

গত সপ্তাহে আনুষ্ঠানিকভাবে স্বাক্ষরিত জাপান-মার্কিন বাণিজ্য চুক্তিতে আলাস্কা থেকে টোকিও’র এলএনজি কেনার কথা উল্লেখ করা হয়েছিল।

উভয় দেশের যৌথ বিবৃতিতে বলা হয়েছে, টোকিও যুক্তরাষ্ট্র থেকে  স্থিতিশীল ও দীর্ঘমেয়াদি জ্বালানি ক্রয় বৃদ্ধিতে প্রতিশ্রুতিবদ্ধ এবং এলএনজি’র জন্য একটি নতুন আলাস্কান অফটেক চুক্তি অন্বেষণ করবে।

গ্লেনফার্ন জানিয়েছে, তারা ২০২৬ সালের মধ্যে রপ্তানি প্রতিশ্রুতি চূড়ান্ত করতে চায়।

মার্কিন জ্বালানি সচিব ক্রিস রাইটের বরাত দিয়ে  জেরা ও গ্লেনফার্ন  এই ঘোষণাকে আলাস্কা এলএনজি প্রকল্পকে এগিয়ে নেওয়ার আরেকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে অভিহিত করেছে।

জ্বালানি নিরাপত্তা জোরদার করতে তেল আমদানির ওপর নির্ভরশীলতা কমাতে বহুমুখীকরণের চেষ্টা করছে জাপান সরকার। জাপানে প্রাকৃতিক সম্পদ খুবই অপ্রতুল। দেশটি প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ নয়।

বৃহস্পতিবার জাপান সরকারের মুখপাত্র ইয়োশিমাসা হায়াশি সাংবাদিকদের বলেন, যুক্তরাষ্ট্রে উৎপাদিত এলএনজির সরবরাহ বৃদ্ধি, জাপানের জ্বালানি উৎস বৈচিত্র্যকরণে সহায়ক  হতে পারে।

তিনি আরও বলেন, সামগ্রিকভাবে এটি আমাদের দেশের জন্য উপকারী হবে, বিশেষ করে এটি আমাদের জন্য প্রয়োজনীয় সম্পদের যোগান নিশ্চিত ও স্থিতিশীল করতে সাহায্য করবে।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews