ঢাকা , শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo ইরান কখনো মাথা নত করবে না: পেজেশকিয়ান Logo জাতিসংঘে শত্রু-মিত্রদের সমালোচনা করতে পারেন নেতানিয়াহু Logo ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর Logo বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন Logo এআইয়ের নাম পাল্টে ‘সুপার ইন্টেলিজেন্স’ বা এসআই রাখছেন ট্রাম্প Logo বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক আরও জোরদারের প্রত্যয় Logo মার্কিন প্রেসিডেন্টের নৈশভোজে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ Logo হুতিদের ‘অবিলম্বে সব সামরিক কর্মকাণ্ড বন্ধ করার আহ্বান জি৭ নেতাদের Logo তুরস্কে স্কুলের বাইরে গুলিতে আহত ৪ শিক্ষার্থী Logo সীমিত সম্পদের ভারসাম্য রক্ষায় জ্বালানি খাতে ভর্তুকি সমন্বয়ের সিদ্ধান্ত : তথ্য উপদেষ্টা

আল হিলালের কাছে ৩-১ গোলে হেরেছে আল নাসর

প্রতিনিধির নাম :

খেলাধুলা ডেস্ক:   ২০২৬ বছরটা ক্রিশ্চিয়ানো রোনালদোর জন্য ভালো কাটছে না মোটেও। সৌদি প্রো লিগে চলতি বছর  ম্যাচ খেলে সবকটিতেই হেরেছে দলটা। এবার রোনালদো গোল করেছেন নিজে, তবে এরপরও দল জিততে পারেনি। আল হিলালের কাছে ৩-১ গোলে হেরেছে তার দল আল নাসর।

ম্যাচের ৪২ মিনিটে আল নাসরকে এগিয়ে দেন রোনালদো। বাম পাশ থেকে আক্রমণে উঠে আসা কিংসলে কোমান সুযোগ তৈরি করেন। সেই বল থেকেই ভলিতে গোল করেন রোনালদো।

তবে বিরতির পর ম্যাচের চিত্র বদলে যায়। আল নাসরের মোহাম্মদ সিমাকান মালকমকে ফাউল করলে পেনাল্টি পায় আল হিলাল। সালেম আল দাওসারি সেই পেনাল্টি থেকে গোল করেন।

গোলের পর বল দ্রুত মাঠের মাঝখানে নিতে গিয়ে আল হিলালের রুবেন নেভেসের সঙ্গে আল নাসরের গোলরক্ষক নওয়াফ আল আকিদির ঝামেলা হয়। ভিএআর পর্যালোচনার পর সহিংস আচরণের দায়ে লাল কার্ড দেখেন আল আকিদি। এতে ১০ জনের দলে পরিণত হয় আল নাসর।

এরপর ম্যাচ পুরোপুরি নিয়ন্ত্রণে নেয় আল হিলাল। ৮১ মিনিটে মোহাম্মদ কান্নো গোল করেন। যোগ করা সময়ে দ্বিতীয় পেনাল্টি থেকে গোল করেন রুবেন নেভেস।

এই জয়ে লিগ টেবিলের শীর্ষে থাকা আল হিলাল এখন সাত পয়েন্টে এগিয়ে গেছে। অন্যদিকে আল নাসর টানা চার ম্যাচে জয়ের মুখ দেখল না। এর মধ্যে শেষ তিন ম্যাচেই তারা হেরেছে। ২০২১ সালের পর এটি তাদের সবচেয়ে দীর্ঘ জয়হীন সময়।

আল হিলাল টানা ১১টি লিগ ম্যাচ জিতেছে। এর আগে তারা সবচেয়ে বেশি টানা জয় পেয়েছিল ২০২৩ সালের সেপ্টেম্বর থেকে ২০২৪ সালের মে পর্যন্ত। তখন জয়সংখ্যা ছিল ২৪।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৮:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬
১০ বার পঠিত হয়েছে