1. rajubdnews@gmail.com : 24jibonnews : admin
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ:
বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে সকলের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী ১০ মার্চ ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত বৈদেশিক কর্মসংস্থান বৃদ্ধি ও প্রবাসী কল্যাণে গঠিত কমিটির অগ্রগতি পর্যালোচনা সভা পাকিস্তানের বিরুদ্ধে আফগানদের বিক্ষোভ, সেনাদের প্রতি সমর্থন মুসলিম মোগল স্থাপত্যের নির্দশন হিন্দা কসবা মসজিদ ডিএনসির অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার বাণিজ্যমন্ত্রীর সাথে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক চাঁদাবাজ ও সন্ত্রাসীদের তালিকা তৈরি করে আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী দেশের সার্বভৌমত্ব রক্ষায় আনসার বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর

আশুলিয়ায় বাসচাপায় পুলিশ সদস্য নিহত

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : রবিবার, ৮ জুলাই, ২০১৮

সাভারের আশুলিয়ায় বাসের চাপায় পিষ্ট হয়ে শিল্প পুলিশের এক সদস্য নিহত হয়েছেন। রবিবার সকাল সাতটার দিকে টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কের নরসিংহপুর এলাকার মেডলার অ্যাপারেলস কারখানার সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহত পুলিশ সদস্যের নাম উইলিয়াম মার্ডি। তিনি রাজশাহীর গোদাগাড়ি থানার দেবি লাল মার্ডির ছেলে। ২০১৫ সালে পুলিশে যোগদান করেন তিনি। আশুলিয়া শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার সানা শামীনুর রহমান শামীম জানান, সকালে মেডলার কারখানায় নিরাপত্তার দায়িত্ব পালন করতে যান উইলিয়াম মার্ডি।

রাস্তা পার হওয়ার সময় ক্ল্যাসিক পরিবহনের একটি বাস চাপা দিলে তিনি গুরুতর আহত হন। আশপাশের লোকজন তাকে দ্রুত উদ্ধার করে স্থানীয় নারী ও শিশু স্বাস্থ্যকেন্দ্র হাসপাতালে ভর্তি করে।

সেখানে অবস্থার অবনতি হলে তাকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক উইলিয়ামকে মৃত ঘোষণা করেন। শামীম আরও জানান, এ ঘটনায় স্থানীয়দের সহায়তায় বাসটি আটক করা গেলেও এর চালক ও সহকারী পলাতক রয়েছে।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews