ঢাকা , শনিবার, ২৫ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo হরিণাকুণ্ডুতে মাংস ব্যবসায়ীকে জরিমানা Logo ফ্রান্স, ইতালি ও স্পেনে ভয়াবহ দাবানল, ৩ দমকলকর্মীর প্রাণহানি Logo নবনিযুক্ত নৌপ্রধানকে র‌্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন প্রধানমন্ত্রী Logo ইনভেস্টরস এক্সপো পরিদর্শন প্রধানমন্ত্রীর Logo দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী Logo ডিআর কঙ্গো ও উগান্ডায় ইবোলা প্রাদুর্ভাবে মৃত্যু হাজার ছাড়িয়েছে: ডব্লিউএইচও Logo আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি : প্রধানমন্ত্রী Logo ইংল্যান্ডের কোচ হিসেবে ল্যাঙ্গারকে পছন্দ লেহম্যানের Logo পুলিশকে সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রাখার নির্দেশ দিলেন আরপিএমপি কমিশনার Logo আফগানিস্তানে ভয়াবহ বন্যায় শতাধিক নিখোঁজের সন্ধানে উদ্ধারকারীরা

ইউরেনাসের কক্ষপথে নতুন চাঁদের সন্ধান নাসার জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের

প্রতিনিধির নাম :

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: যুক্তরাষ্ট্রের ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন (নাসা)-র তথ্য অনুযায়ী, জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের সাহায্যে ইউরেনাস গ্রহের কক্ষপথে অজানা চাঁদের সন্ধান পেয়েছেন জ্যোতির্বিজ্ঞানীরা। এই আবিষ্কারের ফলে বরফময় এই গ্রহের চাঁদের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৯টিতে—এবং ধারণা করা হচ্ছে, এখনও আরও অনেক চাঁদ আবিষ্কারের অপেক্ষায় রয়েছে।

গত ২ ফেব্রুয়ারি, ওয়েব টেলিস্কোপের ইনফ্রারেড ক্যামেরা দিয়ে তোলা ৪০ মিনিট ধরে তোলা ছবিগুলোর মাধ্যমে এই চাঁদটির অস্তিত্ব ধরা পড়ে।

যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্যের সাউথওয়েস্ট রিসার্চ ইনস্টিটিউটের সৌরজগত গবেষণা বিভাগের প্রধান বিজ্ঞানী মেরিয়াম এল মৌতামিদ বলেন,

‘এটি একটি ছোট চাঁদ, তবে একটি তাৎপর্যপূর্ণ আবিষ্কার। এমনকি ৪০ বছর আগে ইউরেনাসের পাশ দিয়ে প্রদক্ষিণের সময় নাসার ভয়েজার ২ মহাকাশযানও প্রথমে এটি দেখতে পারেনি।’

মূলত, চাঁদটির আকার খুবই ছোট—মাত্র ১০ কিলোমিটার (৬ মাইল) ব্যাসার্ধ বিশিষ্ট। ইউরেনাসের আভাময় বলয় এবং চাঁদটির ক্ষুদ্রতা হয়তো এটিকে ভয়েজার ২ বা হাবলের মতো টেলিস্কোপের চোখ থেকে আড়াল করে রেখেছিল বলে দাবি নাসার বিজ্ঞানীদের।

বিজ্ঞানী মৌতামিদের মতে, নতুন আবিষ্কৃত এই চাঁদ এবং ইউরেনাসের বলয়ের কিছু উপাদান একই উৎস থেকে উদ্ভূত হতে পারে—সম্ভবত কোনও প্রাচীন মহাজাগতিক সংঘর্ষ থেকে। এটি ইউরেনাসের বলয় গঠনের ইতিহাস ও গঠন বোঝার জন্য গুরুত্বপূর্ণ সূত্র দিতে পারে।

চাঁদটির অস্থায়ী নাম রাখা হয়েছে ‘এস০২০২৫-ইউ-১’। ইউরেনাসের অভ্যন্তরীণ বলয়ের মাঝে প্রায় ৫৬,০০০ কিলোমিটার দূরত্বে, ওফেলিয়া এবং বিয়াঙ্কা নামক ছোট দুই চাঁদের মাঝামাঝি যায়গায় অবস্থান করছে চাঁদটি।

সূত্র: সিএনএন নিউজ, নাসা ওয়েবসাইট।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ১০:২৭ পূর্বাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫
৮ বার পঠিত হয়েছে