ঢাকা , বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo হুতিদের ‘অবিলম্বে সব সামরিক কর্মকাণ্ড বন্ধ করার আহ্বান জি৭ নেতাদের Logo তুরস্কে স্কুলের বাইরে গুলিতে আহত ৪ শিক্ষার্থী Logo সীমিত সম্পদের ভারসাম্য রক্ষায় জ্বালানি খাতে ভর্তুকি সমন্বয়ের সিদ্ধান্ত : তথ্য উপদেষ্টা Logo বিশ্বমঞ্চে গণমানুষের অধিকার ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী Logo জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী Logo শাহাদাৎ হোসেন ভূঁইয়া’র কবিতা রোবটের জয় Logo ৫ কারণে গাজী নজরুল ও তার প্রথম স্ত্রীর রিমান্ড চেয়েছে পুলিশ Logo শিক্ষা ও প্রযুক্তি আদান-প্রদানের মাধ্যমেই বজায় থাকবে বাংলাদেশ-চীন বন্ধুত্ব: শিক্ষামন্ত্রী Logo নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী, ইস্তাম্বুলে যাত্রাবিরতি Logo সেনা পাহারায় আল-আকসায় ঢুকে পড়ল শত শত ইসরাইলি

ইউরোপীয় ফুটবলে মেসির শততম গোল

প্রতিনিধির নাম :

 খেলাধুলা ডেস্ক: চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বে গ্রিক ক্লাব অলিম্পিয়াকোসকে ৩-১ গোলে হারিয়েছে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। এ ম্যাচে ইউরোপীয় ফুটবলে শততম গোল করেন বার্সার প্রাণভ্রমরা লিওনেল মেসি।

টানা তৃতীয় জয়ে ৯ পয়েন্ট নিয়ে ‘ডি’ গ্রুপের শীর্ষে আছে বার্সেলোনা।বুধবার রাতে কাম্প নউয়ে ১৮তম মিনিটে প্রতিপক্ষের ভুলে এগিয়ে যায় বার্সেলোনা। ডান দিক থেকে ডি-বক্সে মেসিকে লক্ষ্য করে দেউলোফেউয়ের ক্রস রুখতে গিয়ে নিজেদের জালে ঠেলে দেন গ্রিক ডিফেন্ডার দিমিত্রিস নিকোলাউ।

২৪তম মিনিটে পাওলিনিয়োর হেড লাগে ক্রসবারে। এর ৯ মিনিট পর গোলরক্ষককে একা পেয়েও ব্যর্থ হন সুয়ারেজ। তার শট পা বাড়িয়ে ঠেকিয়ে দেন সিলভিও প্রোতো।

৪২তম মিনিটে বড় ধাক্কা খায় স্বাগতিকরা। হাত দিয়ে বল জালে ঠেলে দিয়ে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে হয় জেরার্ড পিকেকে। চতুর্দশ মিনিটে প্রথম হলুদ কার্ড দেখেছিলেন স্পেনের এই ডিফেন্ডার।

৬১তম মিনিটে দারুণ ফ্রি-কিকে ব্যবধান দ্বিগুণ করার পাশাপাশি ইউরোপিয়ান ফুটবলে শততম গোলের মাইলফলক স্পর্শ করেন মেসি।

এবারের আসরে আর্জেন্টাইন ফরোয়ার্ডের এটি তৃতীয় গোল। চ্যাম্পিয়নস লিগে তার গোল সংখ্যা ৯৭।

৬৪ মিনিটে ব্যবধান আরও বাড়িয়ে জয় নিশ্চিত করেন লুকাস দিনিয়ে। বাইলাইনের কাছে একজনকে কাটিয়ে মেসির বাড়ানো কাটব্যাকে পা লাগাতে ব্যর্থ হন দুজন। কিন্তু ফাঁকায় বল পেয়ে কোনাকুনি শটে গোলরক্ষককে পরাস্ত করেন ফরাসি ডিফেন্ডার।

৮৯তম মিনিটে সান্ত্বনার গোলটি করেন নিকোলাউ। হেডে বল জালে জড়ান শুরুতে আত্মঘাতী গোল করা এই ডিফেন্ডার।

শেষ পর্যন্ত ৩-১ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়েন এরনেস্তো ভালভেরদের শিষ্যরা।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৭:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ অক্টোবর ২০১৭
১৭ বার পঠিত হয়েছে