ঢাকা , শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo হরিণাকুণ্ডুতে মাংস ব্যবসায়ীকে জরিমানা Logo ফ্রান্স, ইতালি ও স্পেনে ভয়াবহ দাবানল, ৩ দমকলকর্মীর প্রাণহানি Logo নবনিযুক্ত নৌপ্রধানকে র‌্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন প্রধানমন্ত্রী Logo ইনভেস্টরস এক্সপো পরিদর্শন প্রধানমন্ত্রীর Logo দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী Logo ডিআর কঙ্গো ও উগান্ডায় ইবোলা প্রাদুর্ভাবে মৃত্যু হাজার ছাড়িয়েছে: ডব্লিউএইচও Logo আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি : প্রধানমন্ত্রী Logo ইংল্যান্ডের কোচ হিসেবে ল্যাঙ্গারকে পছন্দ লেহম্যানের Logo পুলিশকে সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রাখার নির্দেশ দিলেন আরপিএমপি কমিশনার Logo আফগানিস্তানে ভয়াবহ বন্যায় শতাধিক নিখোঁজের সন্ধানে উদ্ধারকারীরা

ইতিহাস গড়লেন নারীরা

প্রতিনিধির নাম :

খেলাধূলা ডেস্ক : বাংলাদেশের নারী ফুটবলাররা একের পর এক ইতিহাস গড়ছেন। গত মাসে ঋতুপর্ণারা প্রথমবারের মতো এশিয়া কাপে খেলার যোগ্যতা অর্জন করেছিলেন। এবার আফিদা অনূর্ধ্ব-২০ দলকেও এশিয়ার চূড়ান্ত পর্বে উঠিয়েছেন। এএফসি অনূর্ধ্ব-২০ নারী টুর্নামেন্টে বাছাই পর্ব থেকে আট গ্রুপের চ্যাম্পিয়ন ও সেরা তিন রানার্স আপ আগামী বছর মূল পর্বে খেলবে।

বাংলাদেশ আট গ্রুপের সেরা রানার্স আপ দলগুলোর মধ্যে তৃতীয় অবস্থানে থেকে মূলপর্ব নিশ্চিত করেছে। গত রোববার গ্রুপের শেষ ম্যাচে বাংলাদেশ দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ড্র করলেই গ্রুপ চ্যাম্পিয়ন হতে পারত। ঐ ম্যাচে ১-৬ গোলের ব্যবধানে হেরে যাওয়ায় বাংলাদেশ ৬ পয়েন্ট ও ৫ গোল গড় নিয়ে অন্য গ্রুপের দিকে তাকিয়ে ছিল। ই গ্রুপে চীন ও লেবানন দুই দলেরই সমান ৬ পয়েন্ট ছিল। ঐ ম্যাচ ড্র হলে বাংলাদেশ সংকটে পড়ত। চীন বড় ব্যবধানে জেতায় লেবাননের পয়েন্ট ৬ থাকলেও গোল গড় দাড়ায় -৬। বি গ্রুপে কিরগিজস্তান ও ভিয়েতনামের ম্যাচটিও ছিল বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ। কারণ কিরগিজস্তান ঐ ম্যাচে জিতলে ভিয়েতনাম, কিরগিজস্তান ও হংকংয়ের সমান ৬ পয়েন্ট হতো। তখন হেড টু হেড হিসেবে কিরগিজস্তান গ্রুপ চ্যাম্পিয়ন হতো। সেক্ষেত্রে ভিয়েতনাম গ্রুপ রানার্স আপ হলেও গোল ব্যবধানে এগিয়ে থাকার সুযোগ ছিল বাংলাদেশের চেয়ে।

এত জটিলতা হয়নি ভিয়েতনাম ৩-০ গোলে জেতায় হংকংয়ের ছয় পয়েন্ট থাকলেও গোল গড় -৩। এফ গ্রুপে ইরানেরও ছয় পয়েন্ট থাকলেও তাদের গোল গড় মাইনাস। এ এবং ডি গ্রুপের রানার্স আপ দলের পয়েন্ট মাত্র ৪। ফলে বাংলাদেশ বাকি তিন সেরা রানার্স আপ দলের মধ্যে রয়েছে। সি গ্রুপে রানার্স আপ পজিশনে রয়েছে চাইনিজ তাইপে। তাদের পয়েন্ট ৬ আর গোল ব্যবধান ৭। তারা অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই গোলের বেশি ব্যবধানে হারলে বাংলাদেশের চেয়ে পিছিয়ে পড়বে গোল ব্যবধানে। জি গ্রুপে উজবেকিস্তান-জর্ডানের পয়েন্টও ৬। দুই দলেরই গোল ব্যবধান যথাক্রমে ১৬ ও ১১। দুই দলের মধ্যকার ম্যাচে ৪-৫ গোলের ব্যবধানে হারলেও দুই দলই চূড়ান্ত পর্বে খেলতে পারবে।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৮:২৪ পূর্বাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫
৮ বার পঠিত হয়েছে