1. rajubdnews@gmail.com : 24jibonnews : admin
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৩:২২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ:
চট্টগ্রামে নির্মাণ শ্রমিক হত্যা মামলার আসামি কুমিল্লা থেকে গ্রেফতার ইরানি গ্যাসক্ষেত্রে হামলা, উপসাগরীয় জ্বালানি স্থাপনায় পাল্টা আঘাত তেহরানের মধ্যপ্রাচ্য সংকট নিরসনে আইএমও’র বিশেষ অধিবেশনে বাংলাদেশ সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ঈদের দিন সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী ঈদের ছুটিতেও গুলশান বাসভবন থেকে সরকারি জরুরি কাজ করছেন প্রধানমন্ত্রী সংসদে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিকল্প দায়িত্বে থাকবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর : প্রজ্ঞাপন জারি বিপুল ইয়াবাসহ মাদক সম্রাট মাইকেল গ্রেফতার ঈদযাত্রা স্বস্তিদায়ক, বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে না: সড়কমন্ত্রী

ইনজুরিতে পড়েছেন মুশফিকুর রহিম

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪

খেলাধুলা ডেস্ক : তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে আফগানিস্তানের কাছে ৯২ রানের বিশাল ব্যবধানে হেরেছে বাংলাদেশ। ম্যাচ হারের পর বাংলাদেশ শিবিরে এলো দুঃসংবাদ। ইনজুরিতে পড়েছেন মুশফিকুর রহিম। কিপিং করার সময় আঙ্গুলে চোট পেয়েছে এই উইকেট রক্ষক ব্যাটার। খেলতে পারবেন না আফগানিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ম্যাচ।

শারজাহতে আফগানদের বিপক্ষে সিরিজের ১ম ওয়ানডেতে ৭ নম্বরে ব্যাটিং করতে গিয়ে মাত্র ১ রান করে আউট হয়েছেন মুশফিকুর রহিম। তবে বৃহস্পতিবার জানা গেলো কেন এত দেরিতে মাঠে নেমেছিলেন তিনি। আফগানদের ব্যাটিং করার শেষ দিকে আঙ্গুলে চোট পান এই অভিজ্ঞ। আঘাতের কারণে মিডল অর্ডারে নামতে পারেননি মুশফিক।

চোটের গভীরতা বুঝতে করা হয়েছে ডাক্তারি পরীক্ষা। তবে এখনও রিপোর্ট পায়নি বিসিবি। কিন্তু প্রাথমিক চিকিৎসার পরই নিশ্চিত হয়েছে মুশি মিস করবে পরের ম্যাচ। শঙ্কাটা আরও বাড়ছে সিরিজের শেষ ম্যাচেও হয়তো মিলবে না মুশফিকের সার্ভিস।

উল্লেখ্য, আগামী শনিবার একই মাঠে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে দু’দল।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews