ঢাকা , শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo ইরাকে মার্কিন নেতৃত্বাধীন জোটের মিশন শেষ Logo ফেনীতে ১,৫৪২ কোটি টাকার বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর Logo কুষ্টিয়া সীমান্তে ৯ লাখ টাকার মাদক উদ্ধার Logo ইরানে সরকারবিরোধী ২ বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকর Logo মাগুরায় ৫০৭ কোটি টাকা ভুয়া বিদ্যুত বিল, জিএম বরখাস্ত, মন্ত্রীর দুঃখ প্রকাশ Logo দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির Logo ভারতের সঙ্গে পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে সম্পর্ক চায় বাংলাদেশ : হুমায়ুন কবির Logo হৃদরোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সচেতনতার কোনো বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী Logo প্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠানকে সহায়তা দেবে সরকার : ড. তিতুমীর Logo কোয়ার্টার ফাইনালে কাল বাংলাদেশের প্রতিপক্ষ মালয়েশিয়া

ইনিংস পরাজয় এড়াতে ২৪৮ রান দরকার পাকিস্তানের

প্রতিনিধির নাম :

অ্যাডিলেড টেস্টের তৃতীয় দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুর্দান্ত ইনিংস খেলেন ইয়াসির শাহ। তুলে নিয়েছেন ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরি। তবে তার সেঞ্চুরির পরও ফলোঅন এড়াতে পারেনি পাকিস্তান। ৩০২ রানে অলআউট হয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে ৩ উইকেট হারিয়ে ৩৯ রান সংগ্রহ করেছে সফরকারীরা। প্রথমে ব্যাট করতে নেমে ৩ উইকেটে ৫৮৯ রান তুলে ইনিংস ঘোষণা করে অস্ট্রেলিয়া। ইনিংস পরাজয় এখনো ২৪৮ রানে পিছিয়ে আছে পাকিস্তান।

দ্বিতীয় দিন ৯৬ রান তুলতেই ৬ উইকেট হারায় পাকিস্তান। সেখান থেকে ৪৩ রানে অপরাজিত বাবর আজম ও ৪ রানে অপরাজিত থাকা ইয়াসির শাহ রবিবার তৃতীয় দিনের খেলা শুরু করে। গোলাপি বলের টেস্টে বাবর আজম মাত্র ৩ রানের জন্য সেঞ্চুরি পাননি। আউট হয়েছেন ৯৭ রানে। মিচেল স্টার্কের গুড লেংথে পড়ে বেরিয়ে যাওয়া বলে ড্রাইভ করেছিলেন বাবর। ব্যাটের কানায় লেগে ক্যাচ যায় উইকেটের পেছনে। ডান দিকে ড্রাইভ দিয়ে এক হাতে দারুণ ক্যাচ নেন উইকেটকিপার টিম পেইন।

বাবর আউট হওয়ার সময় পাকিস্তানের রান ছিল ৭ উইকেটে ১৯৪। বাবর না পেলেও ইয়াসির ঠিকই সেঞ্চুরি পেয়েছেন। নবম উইকেটে মোহাম্মদ আব্বাসের সঙ্গে ৮৭ রানের জুটি গড়ার পথে তুলে নেন ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরি। স্বীকৃত ক্রিকেটেই এটি তার প্রথম সেঞ্চুরি। ৮৬ থেকে স্টার্কের চার বলের মধ্যে দুই চার হাঁকিয়ে পৌঁছে গিয়েছিলেন ৯৪-এ। এরপর এক-দুই করে এগিয়েছেন সেঞ্চুরির দিকে। ৯৯ থেকে জশ হ্যাজেলউডের টানা চার বলে কোনো রান নিতে পারেননি। পঞ্চম বলটা তুলে মেরেছিলেন। মিড অনে অল্পের জন্য ক্যাচ নিতে পারেননি প্যাট কামিন্স। সিঙ্গেল নিয়ে ইয়াসির পেয়ে যান স্বপ্নের সেঞ্চুরি। শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হওয়ার আগে ২১৩ বলে ১৩ চারে ১১৩ রানের দুর্দান্ত ইনিংস খেলেন ইয়াসির। এতে পাকিস্তান অবশ্য ফলোঅন এড়াতে পারেনি। ৩০২ রানে অলআউট হয়।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০১:২২ অপরাহ্ন, রবিবার, ১ ডিসেম্বর ২০১৯
২১ বার পঠিত হয়েছে