ঢাকা , শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo ইরান কখনো মাথা নত করবে না: পেজেশকিয়ান Logo জাতিসংঘে শত্রু-মিত্রদের সমালোচনা করতে পারেন নেতানিয়াহু Logo ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর Logo বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন Logo এআইয়ের নাম পাল্টে ‘সুপার ইন্টেলিজেন্স’ বা এসআই রাখছেন ট্রাম্প Logo বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক আরও জোরদারের প্রত্যয় Logo মার্কিন প্রেসিডেন্টের নৈশভোজে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ Logo হুতিদের ‘অবিলম্বে সব সামরিক কর্মকাণ্ড বন্ধ করার আহ্বান জি৭ নেতাদের Logo তুরস্কে স্কুলের বাইরে গুলিতে আহত ৪ শিক্ষার্থী Logo সীমিত সম্পদের ভারসাম্য রক্ষায় জ্বালানি খাতে ভর্তুকি সমন্বয়ের সিদ্ধান্ত : তথ্য উপদেষ্টা

ইয়াবা-হেরোইনসহ মেম্বার-চেয়ারম্যানকে ধরল পুলিশ

প্রতিনিধির নাম :

মাগুরায় এক হাজার পিস ইয়াবা ও এক শ গ্রাম হেরোইনসহ এক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও মেম্বারকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারতরা হলেন- মহম্মদপুর উপজেলার পলাশবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম ও একই ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড মেম্বর এনামুল মোল্লা।

সোমবার গভীর রাতে যশোর শহরের ঘোপ এলাকা থেকে কোতয়ালি থানা পুলিশ তাদের গ্রেপ্তার করে।

যশোর কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম আজমল হুদা জানান, ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম ও তার সহযোগী মেম্বার এনামুল মোল্লা যশোরের এক নারী মাদক ব্যবসায়ীর কাছ থেকে এক হাজার পিস ইয়াবা ও এক শ গ্রাম হেরোইন সংগ্রহ করেন। এই ইয়াবা ও হেরোইন বিক্রির জন্য তারা নিজ এলাকা মাগুরার মহম্মদপুরে নিয়ে যাওয়ার প্রস্তুতিকালে কোতোয়ালি থানা পুলিশ যশোর শহরের ঘোপ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে। তবে ওই নারী মাদক ব্যবসায়ী পালিয়ে যান।

মঙ্গলবার দুপুরে মাদক মামলায় রবিউল ও তার সহযোগিকে আদালতে সোপর্দ করা হয়েছে।

যশোর কোতোয়ালি থানার ওসি আজমল হুদা জানান, মাগুরার বিভিন্ন থানায় আগে থেকেই চেয়ারম্যান রবিউলের বিরুদ্ধে জুয়া, মাদকসহ ৫ টি মামলা রয়েছে।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০১:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ মে ২০১৮
২৭ বার পঠিত হয়েছে