1. rajubdnews@gmail.com : 24jibonnews : admin
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ:
চট্টগ্রামে নির্মাণ শ্রমিক হত্যা মামলার আসামি কুমিল্লা থেকে গ্রেফতার ইরানি গ্যাসক্ষেত্রে হামলা, উপসাগরীয় জ্বালানি স্থাপনায় পাল্টা আঘাত তেহরানের মধ্যপ্রাচ্য সংকট নিরসনে আইএমও’র বিশেষ অধিবেশনে বাংলাদেশ সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ঈদের দিন সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী ঈদের ছুটিতেও গুলশান বাসভবন থেকে সরকারি জরুরি কাজ করছেন প্রধানমন্ত্রী সংসদে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিকল্প দায়িত্বে থাকবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর : প্রজ্ঞাপন জারি বিপুল ইয়াবাসহ মাদক সম্রাট মাইকেল গ্রেফতার ঈদযাত্রা স্বস্তিদায়ক, বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে না: সড়কমন্ত্রী

উত্তপ্ত বার্সেলোনা থেকে এল ক্লাসিকো সরানোর প্রস্তাব

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০১৯

কাতালুনিয়া নিয়ে উত্তপ্ত প্রতিবাদ মুখর পরিস্থিতিতে লা-লিগার আসন্ন এল ক্লাসিকো বার্সেলোনা থেকে সরিয়ে মাদ্রিদে আয়োজনের প্রস্তাব দিয়েছিল লা-লিগা কর্তৃপক্ষ। তবে সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে বার্সা।

আগামী ২৬ অক্টোবর ন্যু ক্যাম্পে অনুষ্ঠিত হওয়ার কথা স্প্যানিশ লিগের সব থেকে হাই-ভোল্টেজ বার্সেলোনা বনাম রিয়াল মাদ্রিদ ম্যাচ। তবে বর্তমান পরিস্থিতিতে কাতালুনিয়ার স্বাধীনতা নিয়ে লাগাতার প্রতিবাদ চলছে বার্সেলোনার রাজপথ থেকে প্রশাসনিক কার্যালয় পর্যন্ত প্রায় সর্বত্রই। সাতজন বিচ্ছিন্নতাবাদী নেতার গ্রেফতারির পর আন্দোলন হিংসাত্মক রূপ নিয়েছে।
ইতিমধ্যেই আগামী শনিবার বার্সালোনায় বনধ ডাকা নিয়ে এইবারের সঙ্গে মেসিদের ম্যাচ আয়োজন নিয়ে রীতিমতো সমস্যায় রয়েছে টুর্নামেন্ট কমিটি। তার উপর এল ক্লাসিকোর দিন কাতালুনিয়ার স্বাধীনতাকামীরা গন আন্দোলনের ডাক দিয়েছে। স্বাভাবিকভাবেই ওই দিন সুষ্ঠভাবে এল ক্লাসিকোর মতো বড় ম্যাচ আয়োজন নিয়ে সংশয়ে রয়েছে স্প্যানিশ ফুটবল সংস্থা।

সব কিছু বিবেচনা করে লা লিগা কর্তৃপক্ষের পক্ষ থেকে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ, উভয় ক্লাবের কাছে অনুরোধ করা হয়ে প্রথম পর্বের এল ক্লাসিকো বার্সেলোনা থেকে সরিয়ে স্যান্টিয়াগো বার্নাব্যুতে আয়োজনের জন্য। টুর্নামেন্ট কমিটির এই অনুরোধ যথাযথ হলেও বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ, উভয় ক্লাবই এই প্রস্তাব প্রত্যাখ্যান করে।

আন্তর্জাতিক বিরতিতে ক্লাব ছেড়ে দেশের জার্সিতে মাঠে নামা দু’দলের তারকা ফুটবলাররা ইতিমধ্যেই পুনরায় ক্লাবে ফিরতে শুরু করছেন। তবে বার্সা ফুটবলারদের নিরুপদ্রবে ক্যাম্পে পৌঁছানো মুশকিল হয়ে দাঁড়িয়েছে। বিমানবন্দরে ইতিমধ্যেই সমস্যায় পড়তে হয়েছে বার্সা কোচ আর্নেস্টো ভালভারদেকে। এই অবস্থায় নিরাপদে লা-লিগা আয়োজন নিঃসন্দেহে চ্যালেঞ্জের হয়ে দাঁড়িয়েছে স্প্যানিশ ফুটবল সংস্থার কাছে।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews