ঢাকা , শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo ইরাকে মার্কিন নেতৃত্বাধীন জোটের মিশন শেষ Logo ফেনীতে ১,৫৪২ কোটি টাকার বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর Logo কুষ্টিয়া সীমান্তে ৯ লাখ টাকার মাদক উদ্ধার Logo ইরানে সরকারবিরোধী ২ বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকর Logo মাগুরায় ৫০৭ কোটি টাকা ভুয়া বিদ্যুত বিল, জিএম বরখাস্ত, মন্ত্রীর দুঃখ প্রকাশ Logo দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির Logo ভারতের সঙ্গে পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে সম্পর্ক চায় বাংলাদেশ : হুমায়ুন কবির Logo হৃদরোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সচেতনতার কোনো বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী Logo প্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠানকে সহায়তা দেবে সরকার : ড. তিতুমীর Logo কোয়ার্টার ফাইনালে কাল বাংলাদেশের প্রতিপক্ষ মালয়েশিয়া

এবার ইউটিউব , ফেসবুকের নিবন্ধন চায় সরকার

প্রতিনিধির নাম :

ওয়েব ডেস্ক : ফেসবুক ও ইউটিউবসহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোকে নিবন্ধনের আওতায় আনতে চায় সরকার। বুধবার (২ জুলাই) সচিবালয়ে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা–সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে কমিটির সভাপতি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এ কথা জানান।

মোজাম্মেল হক বলেন, গুগল এবং আমাজন ইতোমধ্যে রেজিস্ট্রেশন করেছে। যারা করেনি তারাও করুক। বারই জবাবদিহি থাকুক।
এসব মাধ্যম ব্যবহার করে গুজব ছড়ানো রোধে এমন পদক্ষেপ জানিয়ে মন্ত্রী বলেন, অনেকেই ভালো কাজ করছে। কিন্তু কেউ কেউ মিথ্যাচার করে যেটা স্বাভাবিক জীবনযাত্রার জন্য হুমকিস্বরূপ।
তিনি বলেন, একজনের দোষের কারণে পাঁচজন সমালোচিত হয় বা পাঁচজন ক্ষতিগ্রস্ত হয়। তাই রেজিস্ট্রেশন হলে অপরাধী জবাবদিহির মধ্যে আসবে। সে জন্য রেজিস্ট্রেশনের মাধ্যমে তাদের আইনের আওতায় আনার পরিকল্পনা হচ্ছে। এ ব্যাপারে যাতে ভোগান্তি না হয় সে জন্য বিটিআরসির চেয়ারম্যানকে নির্দেশনা দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, গত ২৫ মে ও ২৭ মে গুগল ও অ্যামাজনকে ভ্যাট নিবন্ধন দেওয়া হয়। এর মাধ্যমে দেশের বাইরে থেকে পরিচালিত কোনো সংস্থা প্রথমবারের মতো বিআইএনেএর নিবন্ধন পেয়েছে। এর মাধ্যমে প্রতিষ্ঠান দুটি এখন বাংলাদেশ থেকে প্রাপ্ত রাজস্বতে ১৫ শতাংশ ভ্যাট দেবে এবং প্রতি বছর শেষে মোট ব্যবসায়িক লেনদেনের হিসাব (রির্টান) জমা দেবে।
Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৫:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুন ২০২১
৪৩ বার পঠিত হয়েছে