1. rajubdnews@gmail.com : 24jibonnews : admin
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ:
চট্টগ্রামে নির্মাণ শ্রমিক হত্যা মামলার আসামি কুমিল্লা থেকে গ্রেফতার ইরানি গ্যাসক্ষেত্রে হামলা, উপসাগরীয় জ্বালানি স্থাপনায় পাল্টা আঘাত তেহরানের মধ্যপ্রাচ্য সংকট নিরসনে আইএমও’র বিশেষ অধিবেশনে বাংলাদেশ সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ঈদের দিন সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী ঈদের ছুটিতেও গুলশান বাসভবন থেকে সরকারি জরুরি কাজ করছেন প্রধানমন্ত্রী সংসদে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিকল্প দায়িত্বে থাকবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর : প্রজ্ঞাপন জারি বিপুল ইয়াবাসহ মাদক সম্রাট মাইকেল গ্রেফতার ঈদযাত্রা স্বস্তিদায়ক, বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে না: সড়কমন্ত্রী

এবার ডাবল সেঞ্চুরি সাইফের

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : শুক্রবার, ১৮ অক্টোবর, ২০১৯

দুর্দান্ত ছন্দে আছেন সাইফ হাসান। কদিন আগে শ্রীলঙ্কায় সিরিজ নির্ধারণী ওয়ানডেতে অসাধারণ এক সেঞ্চুরি করেছেন। রান পেয়েছেন শ্রীলঙ্কার বিপক্ষেই গত আগস্টে ইমার্জিং দলের হয়ে। সাইফ স্বপ্নের মতো ঢাকা প্রিমিয়ার লিগ খেলেছেন গত এপ্রিলে। ব্যাটের ধার যে তাঁর ক্রমেই বাড়ছে সেটি বোঝাতে আজ জাতীয় লিগে চট্টগ্রামে খেললেন অপরাজিত ২২০ রানের ইনিংস। সাইফের ডাবল সেঞ্চুরিতে রংপুরের বিপক্ষে ৮ উইকেটে ৫৫৬ রানের পাহাড় গড়েছে ঢাকা বিভাগ।

গতকাল ১২০ রানে অপরাজিত থেকে দিন শেষ করেছিলেন সাইফ। দ্বিতীয় দিনে সেটিকে রূপ দিলেন ‘ডাবলে’। ১৯ চার আর ৪ ছয়ে অপরাজিত ছিলেন ক্যারিয়ার সর্বোচ্চ ২২০ রানে। সাইফের ৬৬.৮৬ স্ট্রাইকরেট বলে দিচ্ছে একেবারে ধীর-লয়ে এগোননি। যে ৪৮৮ মিনিট উইকেটে ছিলেন, রানের চাকার গতি ধরে রেখেছেন ভালোভাবেই। প্রথম শ্রেণির ক্রিকেটে এটি সাইফের দ্বিতীয় ডাবল সেঞ্চুরি। প্রথমটি এসেছিল ২০১৭ জাতীয় লিগে, সেটিও আবার রেকর্ড করে। বরিশালের বিপক্ষে ২০১৭ সালের জানুয়ারিতে যখন ডাবল সেঞ্চুরি করেন, সাইফের বয়স তখন ১৮ বছর ৬৫ দিন। বাংলাদেশের ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেটে সর্বকনিষ্ঠ ডাবল সেঞ্চুরিয়ান তিনিই।

প্রথম দিনে ৪ উইকেটে ৩১৪ রানে খেলতে নামা ঢাকা আজ সাইফের ডাবল সেঞ্চুরিতে ভর করে ইনিংস ঘোষণা করেছে ৮ উইকেটে ৫৫৬ রান তুলে। লিটস দাসের ফিফটিতে রংপুর প্রথম ইনিংস শেষ করেছে ২ উইকেটে ৭১ রান করে।

খুলনায় প্রথম রাউন্ডে ডাবল সেঞ্চুরি করা ইমরুল কায়েস আজ সেঞ্চুরি হাতছাড়া করেছেন মাত্র ৭ রানের জন্য। রাজশাহীর বিপক্ষে তিনি রানআউট হয়েছেন ৯৩ রানে। খুলনা দিন শেষ করেছে ৬ উইকেটে ২২৭ রান করে। ফতুল্লায় চট্টগ্রামের ৩৫৬ রানের জবাবে ৪ উইকেটে ১০৪ রান তুলেছে বরিশাল। বগুড়ায় সিলেটকে ৩১৯ রানে থামিয়ে দিয়েছে ঢাকা মহানগর। ব্যাট করতে নেমে বিনা উইকেটে ৯ রান তাদের।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews