ঢাকা , শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo ইরান কখনো মাথা নত করবে না: পেজেশকিয়ান Logo জাতিসংঘে শত্রু-মিত্রদের সমালোচনা করতে পারেন নেতানিয়াহু Logo ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর Logo বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন Logo এআইয়ের নাম পাল্টে ‘সুপার ইন্টেলিজেন্স’ বা এসআই রাখছেন ট্রাম্প Logo বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক আরও জোরদারের প্রত্যয় Logo মার্কিন প্রেসিডেন্টের নৈশভোজে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ Logo হুতিদের ‘অবিলম্বে সব সামরিক কর্মকাণ্ড বন্ধ করার আহ্বান জি৭ নেতাদের Logo তুরস্কে স্কুলের বাইরে গুলিতে আহত ৪ শিক্ষার্থী Logo সীমিত সম্পদের ভারসাম্য রক্ষায় জ্বালানি খাতে ভর্তুকি সমন্বয়ের সিদ্ধান্ত : তথ্য উপদেষ্টা

এবার পদ্মা সেতুর স্প্যানে ফেরির ধাক্কা

প্রতিনিধির নাম :

জীবন খান : এবার পদ্মা সেতুর দুই পিলারের মাঝামাঝি স্প্যানে ধাক্কা দিয়েছে ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর। মঙ্গলবার সকাল পৌনে ৭টার দিকে সেতুর ২ ও ৩ নম্বর খুঁটির মাঝখানে ১-বি স্প্যানে ধাক্কা দেয় ফেরিটি।

এতে সেতুর ক্ষয়ক্ষতি না হলেও ভেঙে গেছে ফেরির মাস্তুল। ধাক্কা দেয়ার ঘটনায় ফেরিতে থাকা কোনো যাত্রীর ক্ষয়ক্ষতি হয়েছে কিনা তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

শিমুলিয়া ঘাটের উপসহকারী ব্যবস্থাপক শফিকুল ইসলাম এই তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, ফেরিটি শিমুলিয়া থেকে পাটুরিয়া যাচ্ছিল বলে জানা গেছে।

এর আগে গত ৯ আগস্ট সেতুর ১০ নম্বর পিলারে আঘাত হেনেছিলো রো রো ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর। এ ছাড়া আরও দুই বার বাংলাবাজার ঘাট থেকে আসার পথে পদ্মা সেতুর পিলারে আঘাত করেছে ফেরি।

গত ২০ ও ২৩ জুলাই ১৬ ও ১৭ নম্বর পিলারে ধাক্কা দিয়েছিলো দুটি ফেরি। এসব ঘটনায় থানায় জিডি, তদন্ত কমিটি গঠন ও ফেরি চালকদের সাময়িক বরখাস্ত করা হয়েছে।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৭:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ অগাস্ট ২০২১
২৬ বার পঠিত হয়েছে