ঢাকা , বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo হরিণাকুণ্ডুতে মাংস ব্যবসায়ীকে জরিমানা Logo ফ্রান্স, ইতালি ও স্পেনে ভয়াবহ দাবানল, ৩ দমকলকর্মীর প্রাণহানি Logo নবনিযুক্ত নৌপ্রধানকে র‌্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন প্রধানমন্ত্রী Logo ইনভেস্টরস এক্সপো পরিদর্শন প্রধানমন্ত্রীর Logo দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী Logo ডিআর কঙ্গো ও উগান্ডায় ইবোলা প্রাদুর্ভাবে মৃত্যু হাজার ছাড়িয়েছে: ডব্লিউএইচও Logo আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি : প্রধানমন্ত্রী Logo ইংল্যান্ডের কোচ হিসেবে ল্যাঙ্গারকে পছন্দ লেহম্যানের Logo পুলিশকে সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রাখার নির্দেশ দিলেন আরপিএমপি কমিশনার Logo আফগানিস্তানে ভয়াবহ বন্যায় শতাধিক নিখোঁজের সন্ধানে উদ্ধারকারীরা

এবার ভারতকে উড়িয়ে দিল বাংলাদেশের মেয়েরা

প্রতিনিধির নাম :

নারীদের টি-টোয়েন্টি এশিয়া কাপে এবার ভারতকে উড়িয়ে দিল বাংলাদেশের নারী ক্রিকেটাররা। নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার কাছে হারলেও পাকিস্তানের বিপক্ষে দারুণ ভাবে ফর্মে ফিরে সালমারা। পাকিস্তানকে সাত উইকেটে হারানোর পর আজ ভারতকে ৭ উইকেটে হারাল টাইগ্রিসরা।

মালয়েশিয়ার কুয়ালালামপুরে অনুষ্ঠিত ম্যাচটিতে প্রথমে টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় ভারত। ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৪১ রান সংগ্রহ করে ভারত। দলের হযে সর্বোচ্চ ৩৭ বলে ৪৭ রান করেন হারমানপ্রিত কাউর। দ্বিতীয় সর্বোচ্চ ৩২ রান করেন দিপ্তি শর্মা।

বাংলাদেশের পক্ষে চার ওভার বল করে মাত্র ২১ রান দিয়ে ৩ উইকেট নেন রোমানা আহেমেদ।৩ ওভার বল করে ২১ রান খরচায় ১টি উইকেট নেন সালমা। বাকি ৩ উইকেটই আসে রান আউটের মাধ্যমে।

১৪২ রানের জবাবে ব্যাট করতে নেমে ১৯.৪ ওভারে তিন উইকেট হারিয়ে জয় তুলে নেন বাংলাদেশের নারীরা। শুরুটা দারুণ করেন দুই ওপেনার শামীমা সুলতানা এবং আয়শা। ২৩ বলে ৩৩ রান করেন শামীমা। তারা দুই জন সাজঘরে ফিরলে বাকি কাজটা সারেন রোমানা আহমেদ এবং ফারজানা। দলের হযে সর্বোচ্চ  ৪৬ বলে ৫২ রান করেন ফারজানা। আর ৩৪ বলে ৪২ রান করেন রোমানা।

আগামীকাল বৃহস্পতিবার থাইল্যান্ডের বিপক্ষে নিজেদের চতুর্থ ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ নারী দল। এই ম্যাচ জিতলে উজ্জ্বল হবে শীর্ষ দুইয়ে থেকে ফাইনালের টিকিট পাওয়ার সম্ভাবনা।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ১০:২৮ পূর্বাহ্ন, বুধবার, ৬ জুন ২০১৮
২০ বার পঠিত হয়েছে