ঢাকা , মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo ভারতের সঙ্গে পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে সম্পর্ক চায় বাংলাদেশ : হুমায়ুন কবির Logo হৃদরোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সচেতনতার কোনো বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী Logo প্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠানকে সহায়তা দেবে সরকার : ড. তিতুমীর Logo কোয়ার্টার ফাইনালে কাল বাংলাদেশের প্রতিপক্ষ মালয়েশিয়া Logo সাতক্ষীরার কুড়িকাহুনিয়ায় বেড়িবাঁধে ভাঙন; স্বেচ্ছাশ্রমে সংস্কার কাজ শুরু Logo ইন্দোনেশিয়ায় ভূমিকম্পের পর বেঁচে যাওয়া মানুষের সংগ্রাম Logo ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল Logo স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির Logo জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী Logo ইরান কখনো মাথা নত করবে না: পেজেশকিয়ান

এমপি রতনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা

প্রতিনিধির নাম :

অর্থ পাচারের অভিযোগে সুনামগঞ্জ-১ আসনের ক্ষমতাসীন দলের এমপি মোয়াজ্জেম হোসেন রতনের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। দুর্নীতি দমন কমিশনের (দুদক) এক চিঠির পরিপ্রেক্ষিতে গতকাল বৃহস্পতিবার পুলিশের বিশেষ শাখা (এসবি) থেকে ওই নিষেধাজ্ঞা দেওয়া হয়। দুদক পরিচালক সৈয়দ ইকবাল হোসেন স্বাক্ষরিত চিঠিটি ঢাকার মালিবাগে এসবির পুলিশ সুপারের (ইমিগ্রেশন, ল্যান্ড অ্যান্ড সি পোর্ট) কাছে পাঠানো হয়। এদিনই মোয়াজ্জেমের দেশ ত্যাগে নিষেধাজ্ঞার কপি বিমান, নৌ ও স্থলবন্দরগুলোর কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়।

দুদকের চিঠিতে বলা হয়, দেশে মানি লন্ডারিংসহ বিদেশে অর্থ পাচারের অভিযোগ রয়েছে মোয়াজ্জেমের বিরুদ্ধে। দুদকের প্রাথমিক অনুসন্ধানে এর প্রমাণও মিলেছে। তিনি দেশ ত্যাগ করতে পারেন বলে নানা উৎস থেকে তথ্য পেয়েছেন দুদকের অনুসন্ধান কর্মকর্তারা।

সূত্র জানায়, ক্যাসিনো ব্যবসা ও অনিয়ম-দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সরকারদলীয় দুই এমপিসহ ২২ জনের বিদেশ গমনে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বুধবার। এই তালিকায় জাতীয় সংসদের হুইপ ও চট্টগ্রাম-১২ আসনের এমপি শামসুল হক চৌধুরী, ভোলা-৩ আসনের এমপি নুরুন্নবী চৌধুরী শাওন,

গ্রেপ্তার জি কে বিল্ডার্সের মালিক এসএম গোলাম কিবরিয়া শামীম, ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিস্কৃত সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ ভূঁইয়া, ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিস্কৃত সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটসহ অন্যদের নাম রয়েছে।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৬:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ অক্টোবর ২০১৯
১৪ বার পঠিত হয়েছে