ঢাকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo ইরান কখনো মাথা নত করবে না: পেজেশকিয়ান Logo জাতিসংঘে শত্রু-মিত্রদের সমালোচনা করতে পারেন নেতানিয়াহু Logo ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর Logo বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন Logo এআইয়ের নাম পাল্টে ‘সুপার ইন্টেলিজেন্স’ বা এসআই রাখছেন ট্রাম্প Logo বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক আরও জোরদারের প্রত্যয় Logo মার্কিন প্রেসিডেন্টের নৈশভোজে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ Logo হুতিদের ‘অবিলম্বে সব সামরিক কর্মকাণ্ড বন্ধ করার আহ্বান জি৭ নেতাদের Logo তুরস্কে স্কুলের বাইরে গুলিতে আহত ৪ শিক্ষার্থী Logo সীমিত সম্পদের ভারসাম্য রক্ষায় জ্বালানি খাতে ভর্তুকি সমন্বয়ের সিদ্ধান্ত : তথ্য উপদেষ্টা

ওয়ানডের পর শ্রীলংকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজও জিতল ইংল্যান্ড

প্রতিনিধির নাম :

অনলাইন ডেস্ক:    ওয়ানডের পর শ্রীলংকা সফরে টি-টোয়েন্টি সিরিজও জিতল সফরকারী ইংল্যান্ড।

গতরাতে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে বৃষ্টি আইনে ইংল্যান্ড ৬ উইকেটে হারিয়েছে শ্রীলংকাকে। সিরিজের প্রথম ম্যাচ বৃষ্টি আইনে ১১ রানে জিতেছিল ইংলিশরা। ফলে ২-০ ব্যবধানে এগিয়ে এক ম্যাচ বাকী থাকতে সিরিজ জয় নিশ্চিত করেছে ইংল্যান্ড।

টি-টোয়েন্টি ফরম্যাটে শ্রীলংকার বিপক্ষে টানা দশম ম্যাচ জিতল ইংল্যান্ড। সর্বশেষ ২০১৪ সালে লংকানদের কাছে হেরেছিল তারা।

পাল্লেকেলেতে টস হেরে প্রথমে ব্যাট করতে নামে শ্রীলংকা। উদ্বোধনী জুটিতে ৩৩ বলে ৫৬ রান যোগ করেন লঙ্কান দুই ওপেনার পাথুম নিশাঙ্কা ও কামিল মিশারা। ৩টি চার ও ২টি ছক্কায় ২২ বলে ৩৪ রান তুলে বিদায় নেন নিশাঙ্কা।

এরপর কুশল মেন্ডিসকে নিয়ে ৩৩ বলে ৫০ রান যোগ করে শ্রীলংকার স্কোর তিন অংকে নেন মিশারা। দলীয় ১০৬ রানে থামেন মিশারা। ২টি করে চার-ছক্কায় ৩০ বলে ৩৬ রান করেন তিনি।

উইকেটে সেট হয়ে সাজঘরে ফিরেন কুশল মেন্ডিস। ৪টি চার ও ১টি ছক্কায় ১৭ বলে ৩২ রান করেন তিনি। অধিনায়ক দাসুন শানাকা ১ রানে ফেরার পর শ্রীলংকাকে বড় সংগ্রহের ভিত গড়ে দেন পাভান রত্নানায়েকে ও চারিথ আসালঙ্কা। পঞ্চম উইকেটে তাদের ৩৬ বলে ৫৬ রানের জুটিতে ২০ ওভারে ৫ উইকেটে ১৮৯ রান পায় শ্রীলংকা। ২২ বল করে খেলে রত্নানায়েকে ৪০ এবং আসালঙ্কা অপরাজিত ২৮ রান করেন। ইংল্যান্ডের জোফরা আর্চার ৪২ রানে ২ উইকেট নেন।

জবাবে ৭.২ ওভারে ২ উইকেটে ৫৭ রান তুলে ইংল্যান্ড। এরপর বৃষ্টির কারনে প্রায় এক ঘন্টা খেলা বন্ধ থাকলে ১৭ ওভারে জয়ের জন্য ১৬৮ রানের নতুন লক্ষ্য পায় ইংলিশরা। মিডল অর্ডারে জশ বাটলারকে নিয়ে ২৯ বলে ৪৩ এবং অধিনায়ক হ্যারি ব্রুকের সাথে ২০ বলে ৪৯ রান তুলে ইংল্যান্ডের জয়ের আশা বাঁচিয়ে রাখেন টম ব্যান্টন।
বাটলার ২৯ বলে ৩৯ এবং ব্রুক ১২ বলে ৩৬ রানে আউট হন। ২টি চার ও ৪টি ছক্কায় নিজের ইনিংস সাজান ব্রুক।

১৩০ রানে চতুর্থ উইকেট পতনের পর দারুণ এক জুটিতে ২ বল বাকী থাকতে ইংল্যান্ডের জয় নিশ্চিত করেন ব্যান্টন ও স্যাম কারান। পঞ্চম উইকেটে ২৫ বলে অবিচ্ছিন্ন ৪৩ রান যোগ করেন তারা।

৪টি চার ও ৩টি ছক্কায় ৩৩ বলে অপরাজিত ৫৪ রান করে ম্যাচ সেরা হন ব্যান্টন। ১৪ বলে অনবদ্য ২০ রান করেন কারান।

আগামীকাল একই ভেন্যুতে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৫:০০ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬
২০ বার পঠিত হয়েছে