ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo যুক্তরাষ্ট্র ও ইরানকে আলোচনায় ফেরাতে উৎসাহ দেবে পাকিস্তান Logo কাতারের আমিরের কাছে প্রধানমন্ত্রীর শোকবার্তা হস্তান্তর শেষে দেশে ফিরেছেন স্পিকার Logo সরকার নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে বদ্ধপরিকর : মাহদী আমিন Logo নারী ও কন্যাশিশুদের সুরক্ষায় জাতিসংঘের জোরালো সমর্থন চেয়েছেন উপদেষ্টা তিতুমীর Logo বেনজির, হাদী হত্যা মামলার সন্দেহভাজনদের প্রত্যর্পণে সংযুক্ত আরব আমিরাত ও ভারতের দ্রুত সাড়ার অপেক্ষায় বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী Logo দেশটাকে আরও সবুজ করে গড়ে তুলতে হবে : প্রধানমন্ত্রী Logo ভীষণ হতাশ : বিশ্বকাপ স্বপ্নভঙ্গের পর আক্ষেপ এমবাপ্পের Logo স্বাস্থ্যখাতের সংকটে অকালেই প্রাণ হারাচ্ছে কিউবার মানুষ Logo ফাইনালে ওঠার লড়াইয়ে প্রথমবারের মতো ইংল্যান্ডের মুখোমুখি মেসি Logo দিনাজপুর সীমান্তে বিজিবির অভিযানে বিপুল মাদক উদ্ধার

কথোপকথনের ভিত্তিতে চ্যাটজিপিটিতে দেখানো হবে বিজ্ঞাপন

প্রতিনিধির নাম :

অনলাইন ডেস্ক:   চ্যাটজিপিটি ব্যবহারকারীদের সঙ্গে কথোপকথনের ওপর ভিত্তি করে বিজ্ঞাপন দেখানোর পরীক্ষা শুরু করতে যাচ্ছে। এই পরীক্ষাটি প্রথমে যুক্তরাষ্ট্রের প্রাপ্তবয়স্ক, লগইন করা ফ্রি ব্যবহারকারীদের জন্য চালু হবে।

ওপেনএআই জানিয়েছে, নতুন মাসিক ৮ ডলারের ‘গো’ সাবস্ক্রিপশনেও বিজ্ঞাপন দেখানো হবে। তবে ২০ ডলারের ‘প্লাস’, ২০০ ডলারের ‘প্রো’ এবং ব্যবসায়িক গ্রাহকরা বিজ্ঞাপন থেকে মুক্ত থাকবেন।

প্রথমে চ্যাটজিপিটিতে বিজ্ঞাপন যুক্ত করার প্রতি অনীহা প্রকাশ করলেও, বৃহৎ খরচ সামলাতে এবং নতুন আয়ের উৎস তৈরি করতে ওপেনএআই এই সিদ্ধান্ত নিয়েছে। প্রতিষ্ঠান জানিয়েছে, আগামী আট বছরে কৃত্রিম বুদ্ধিমত্তা সংক্রান্ত অবকাঠামোতে প্রায় ১.৪ ট্রিলিয়ন ডলার ব্যয় হবে।

বিজ্ঞাপনগুলো ব্যবহারকারীর প্রশ্নের উত্তর শেষে ‘স্পনসরড’ লেবেলসহ দেখানো হবে এবং চ্যাটজিপিটির উত্তরকে প্রভাবিত করবে না। ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য বা কথোপকথন কোনো বিজ্ঞাপনদাতার কাছে বিক্রি করা হবে না। চাইলে ব্যবহারকারীরা বিজ্ঞাপন বন্ধও করতে পারবেন। তবে স্বাস্থ্য, মানসিক স্বাস্থ্য বা রাজনীতি সম্পর্কিত আলোচনায় কোনো বিজ্ঞাপন দেখানো হবে না।

বিশ্লেষকরা মনে করছেন, ব্যক্তিগত কথোপকথনের ভিত্তিতে বিজ্ঞাপন দেখানো নিয়ে বিতর্ক হতে পারে, কারণ এতে ব্যবহারকারীদের সংবেদনশীল তথ্য যুক্ত থাকলেও ক্ষতিকর পণ্যের বিজ্ঞাপন ঠেকানোয় ওপেনএআইয়ের ওপর চাপ বাড়বে।

উল্লেখ্য, মেটাও সম্প্রতি তাদের চ্যাটবটের মাধ্যমে ব্যবহারকারীর কথোপকথনের তথ্য কাজে লাগিয়ে বিজ্ঞাপন দেখানোর উদ্যোগ নিয়েছে।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৮:১৬ পূর্বাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬
৯ বার পঠিত হয়েছে