ঢাকা , মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo জলবায়ু পরিবর্তন বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে চুয়াডাঙ্গায় বৃক্ষরোপণ Logo চট্টগ্রামে ভারতীয় পণ্য জব্দ, গ্রেফতার ২ Logo ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ভেনেজুয়েলাকে ১৪ দশমিক ৭ মিলিয়ন ডলারের সহায়তা দেবে চীন Logo যে কোনো মূল্যে তিস্তা ব্যারাজ মাস্টারপ্ল্যান বাস্তবায়ন করা হবে: প্রধানমন্ত্রী Logo জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে বাংলাদেশ Logo বরগুনায় জেলা ফল মেলার উদ্বোধন Logo বাগদাদের গ্রিন জোনে ইরাকি বাহিনীর অভিযান Logo আইসিই’র প্রধান পদে ওকলাহোমার সাবেক স্টেট ট্রুপারকে মনোনয়ন ট্রাম্পের Logo চীনের সঙ্গে সমঝোতায় বাংলাদেশের নিউ মিডিয়ায় গুণগত পরিবর্তন আসবে : তথ্যমন্ত্রী Logo স্পারসোকে আধুনিক ও যুগোপযোগী করার নির্দেশ প্রধানমন্ত্রীর

কনসালটেটিভ গ্রুপের চেয়ার নির্বাচিত বাংলাদেশ

প্রতিনিধির নাম :

২০১৮ সালের জন্য দুর্যোগ মোকাবেলায় সমন্বয় কার্যক্রম জোরদারকরণ সংক্রান্ত রিজিওনাল কনসালটেটিভ গ্রুপের (আরসিজি) চেয়ারম্যান নির্বাচিত হয়েছে বাংলাদেশ ।

২০১৭ সালে এর চেয়ারম্যান ছিল সিংগাপুর। ওই বছরের ডিসেম্বরে সিংগাপুরে অনুষ্ঠিত সভায় বাংলাদেশ চেয়ার নির্বাচিত হয়। বাংলাদেশ চেয়ার নির্বাচিত হওয়ার ফলে সিংগাপুর সরকার বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সম্মানসূচক ক্রেস্ট উপহার দেন। সোমবার মন্ত্রিসভায় প্রধানমন্ত্রীর হাতে ক্রেস্টটি  তুলে দেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। এসময় মন্ত্রণালয়ের সচিব মো. শাহ্ কামাল উপস্থিত ছিলেন।

এশিয়া ও প্রশান্তমহাসাগরীয় অঞ্চলের দেশসমূহে জাতিসংঘের মানবিক সহায়তা সমন্বয়কারী সংস্হা UNOCHA এর উদ্যোগে সিভিল-মিলিটারি সমন্বয়ের মাধ্যমে বড় ধরণের দুর্যোগ মোকাবেলা কার্যক্রম জোরদারকরণের লক্ষ্যে ২০১৪ সালে  মানবিক সহযোগিতার ক্ষেত্রে একক প্লাটফরম হিসেবে ‘রিজিওনাল কনসালটেটিভ গ্রুপ (আরসিজি) গঠন করা হয়।

আরসিজি গঠনের উদ্দেশ্য হলো বড় ধরণের দুর্যোগ মোকাবেলায় আন্তঃদেশীয় সিভিল-মিলিটারি সমন্বয় জোরদারকরণ, বিভিন্ন স্টেকহোল্ডারদের সমন্বয়ে কার্যকর অপারেশনাল প্ল্যান তৈরী এবং এর অনুশীলন ও দুর্যোগ সাড়াদান কার্যক্রম বাস্তবায়নে অভিজ্ঞতা,শিক্ষনও তথ্য বিনিময় ইত্যাদি।

আরসিজির  প্রথম সম্মেলন ২০১৫ সালে থাইল্যান্ড এবং দ্বিতীয় সম্মেলন ২০১৬ সালে ফিলিপাইনে অনুষ্ঠিত হয়। সিঙ্গাপুর সরকার এবং UNOCHA’র যৌথ উদ্যোগে ২০১৭ সালের ৫-৬ ডিসেম্বর সিঙ্গাপুরে তৃতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়। আরসিজি-২০১৭ এর সম্মেলনে ২৬ টি দেশ এবং ২৪ টি আঞ্চলিক ও আন্তর্জাতিক সংস্থার সিভিল-মিলিটারি, শিক্ষা ও গবেষনা প্রতিষ্ঠান এবং বেসরকারি সংস্হার প্রতিনিধি অংশগ্রহণ করেন।

সিঙ্গাপুরে অনুষ্ঠিত আরসিজি এর তৃতীয় সম্মেলনে ২০১৭ সালে বাংলাদেশে সংঘঠিত ৫টি দুর্যোগ মোকাবেলার অভিজ্ঞতা বিনিময় করা হয় এবং বাংলাদেশের সফলতা প্রশংসিত হয় ।

আরসিজি-২০১৮ সালের ভিশন ও কর্মপরিকল্পণা অনুযায়ী বাংলাদেশ এ বছর যেসব কার্যক্রম পরিচালনায় নেতৃত্ব ও সমন্বয় করবে তা হলো- আঞ্চলিক পর্যায়ে জরুরি সাড়া দানে মানবিক সহযোগিতা প্রদানে সিভিল-মিলিটারি সমন্বয় জোরদারকরণ, রাসায়নিক, জীবানুঘটিত, বিকীরণজনিত ও পারমানবিক তেজস্ক্রিয়তাজনিত দুর্যোগে মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা ও সমন্বয়ের অভিজ্ঞতা বিনিময়ে কর্মপন্থা নির্ধারণে নেতৃত্ব প্রদান, বাংলাদেশের উদ্যোগে UNOCHAএর সহযোগিতায় এ বছর ভূমিকম্প ও ঝুঁকি মোকাবেলা বিষয়ক মহড়া আয়োজন এবং বাংলাদেশের সভাপতিত্বে ২০১৮ সালে চতুর্থ আরসিজি সম্মেলন ঢাকায় আয়োজন।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০২:১৫ অপরাহ্ন, সোমবার, ১৯ মার্চ ২০১৮
১১ বার পঠিত হয়েছে