ঢাকা , শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo ইরান কখনো মাথা নত করবে না: পেজেশকিয়ান Logo জাতিসংঘে শত্রু-মিত্রদের সমালোচনা করতে পারেন নেতানিয়াহু Logo ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর Logo বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন Logo এআইয়ের নাম পাল্টে ‘সুপার ইন্টেলিজেন্স’ বা এসআই রাখছেন ট্রাম্প Logo বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক আরও জোরদারের প্রত্যয় Logo মার্কিন প্রেসিডেন্টের নৈশভোজে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ Logo হুতিদের ‘অবিলম্বে সব সামরিক কর্মকাণ্ড বন্ধ করার আহ্বান জি৭ নেতাদের Logo তুরস্কে স্কুলের বাইরে গুলিতে আহত ৪ শিক্ষার্থী Logo সীমিত সম্পদের ভারসাম্য রক্ষায় জ্বালানি খাতে ভর্তুকি সমন্বয়ের সিদ্ধান্ত : তথ্য উপদেষ্টা

করোনার উপসর্গে মৃত্যুর ভয়াবহ চিত্র রামেকে

প্রতিনিধির নাম :

জীবন নিউজ ডেস্ক : দেশে করোনাভাইরাস সংক্রমণ বাড়ার সঙ্গে সঙ্গে মৃত্যুও বেড়েছে। গত ২৪ মে থেকে ৮ জুন- এই ১৬ দিনে করোনার উপসর্গ নিয়ে সারাদেশে ৫৮ জন মারা গেছেন। এর মধ্যে রাজশাহী বিভাগে মারা যাওয়া ৫২ জনের মধ্যে শুধু রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালেই মারা গেছেন ৫০ জন।

দেশে করোনা পরিস্থিতি তুলে ধরে শনিবার (১২ মে) প্রকাশিত বাংলাদেশ পিস অবজারভেটরির (বিপিও) এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। করোনা পরিস্থিতি নিয়ে গত বছরের ১ মার্চ থেকে ৮ জুন পর্যন্ত দেশের ২৫টি গণমাধ্যমের সংবাদ বিশ্লেষণ করে এ প্রতিবেদন প্রকাশ করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ওই ১৬ দিনে করোনার উপসর্গ নিয়ে যারা মারা গেছেন তারা প্রায় সবাই চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী ও নওগাঁর বাসিন্দা। এ ছাড়া খুলনা বিভাগে মারা যাওয়া ছয়জনের বাড়ি অধিকাংশের বাড়ি সাতক্ষীরা জেলায়।

এখন পর্যন্ত করোনার উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে চট্টগ্রাম বিভাগে। ওই বিভাগে ৭৪১ জন মারা গেছেন।  আর সবচেয়ে কম মারা গেছেন ময়মনসিংহ বিভাগে। তবে, গত ১৩ মে থেকে ২৫ মে পর্যন্ত সারাদেশে করোনার উপসর্গ নিয়ে কেউ মারা যাননি বলেও প্রতিবেদনে জানায় বিপিও।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৬:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ১৩ জুন ২০২১
১৬ বার পঠিত হয়েছে