ঢাকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo ইরান কখনো মাথা নত করবে না: পেজেশকিয়ান Logo জাতিসংঘে শত্রু-মিত্রদের সমালোচনা করতে পারেন নেতানিয়াহু Logo ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর Logo বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন Logo এআইয়ের নাম পাল্টে ‘সুপার ইন্টেলিজেন্স’ বা এসআই রাখছেন ট্রাম্প Logo বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক আরও জোরদারের প্রত্যয় Logo মার্কিন প্রেসিডেন্টের নৈশভোজে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ Logo হুতিদের ‘অবিলম্বে সব সামরিক কর্মকাণ্ড বন্ধ করার আহ্বান জি৭ নেতাদের Logo তুরস্কে স্কুলের বাইরে গুলিতে আহত ৪ শিক্ষার্থী Logo সীমিত সম্পদের ভারসাম্য রক্ষায় জ্বালানি খাতে ভর্তুকি সমন্বয়ের সিদ্ধান্ত : তথ্য উপদেষ্টা

কাতারে কর্মীদের সচেতনতা বৃদ্ধিতে কাজ করছে বাংলাদেশ দূতাবাস

প্রতিনিধির নাম :

কাতারে বাংলাদেশি কর্মীদের সচেতনতা বৃদ্ধিতে তাদের ক্যাম্প পরিদর্শন করে নানা বিষয়ে পরামর্শ দিচ্ছেন বাংলাদেশ র্দতাবাসের কর্মকর্তারা। সম্প্রতি কাতারের আল খয়রাতিয়া, লুসাইলে ও আল খোরেকিউডি-এসবিজি(QD-SBG) কনস্ট্রাকশন কোম্পানি পরিদর্শন করেন দূতাবাস কর্মকর্তারা। এই ক্যাম্পগুলোতে বাংলাদেশি শ্রমিক আছেন প্রায় তিন হাজারের মতো। বাংলাদেশ দূতাবাসের শ্রম কাউন্সিলর মুস্তাফিজুর রহমান এ সময় শ্রমিকদের সঙ্গে মতবিনিময় করেন। এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন দূতাবাসের প্রশাসনিক সহকারী মো. শামীম। সচেতনতা বৃদ্ধির অংশ হিসেবে কাতারে বসবাসরত অবস্থায় কর্মীদের করণীয় ও বর্জনীয় সম্পর্কে দিক নির্দেশনা দেওয়া হয়। এছাড়া বাংলাদেশে বৈধভাবে রেমিট্যান্স প্রেরণে সরকারের ২ শতাংশ প্রণোদনার বিষয়ে যে ঘোষণা দেওয়া হয়েছে সে বিষয়ে অবহিত করেন। শ্রম কাউন্সিলর মুস্তাফিজুর রহমান বলেন, ‘কাতারস্থ বাংলাদেশ দূতাবাস নিয়মিতভাবে কাতারের বিভিন্ন কোম্পানিতে কর্মরত শ্রমিকদের সঙ্গে তাদের বিভিন্ন সমস্যা নিয়ে কথা বলছে এবং তাদেরকে সেই অনুযায়ী সেবা দেওয়ার চেষ্টা করছে। তিনি বলেন, ‘কাতারের আইন কানুন সম্পর্কে শ্রমিকদের তথ্য দেওয়ার পাশাপাশি অস্থায়ী বুথের মাধ্যমে দূতাবাসের মাধ্যমে পাসপোর্ট সেবাসহ নানা ধরনের সুবিধা দেওয়া হয়। উল্লেখ্য, কাতারে বর্তমানে সাড়ে চার লাখের মতো বাংলাদেশি রয়েছে। যার বেশিরভাগই শ্রমিক ভিসায় দেশটিতে কর্মরত রয়েছেন। কর্মক্ষেত্রে শ্রমিকদের যে দুর্ঘটনা ঘটে সেসব বিষয়ে খোঁজ-খবর নিতে তাদের কোম্পানিগুলো পরিদর্শন করেন দূতাবাস কর্মকর্তারা।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০১:৫৫ অপরাহ্ন, বুধবার, ২৭ নভেম্বর ২০১৯
২১ বার পঠিত হয়েছে