1. rajubdnews@gmail.com : 24jibonnews : admink
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ:
জলবায়ু অভিবাসীদের উন্নয়ন প্রক্রিয়ায় অন্তর্ভুক্তির আহ্বান তথ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর সঙ্গে রোসাটমের ডিজির সৌজন্য সাক্ষাৎ বর্তমানে বাংলাদেশে জঙ্গিবাদের কোনো অস্তিত্ব নেই : সালাহউদ্দিন আহমেদ প্রধানমন্ত্রীর সঙ্গে শেভরন কর্পোরেশনের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ অসচ্ছল মানুষের ন্যায়বিচার নিশ্চিতে সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়েছে সরকার : প্রধানমন্ত্রী ঢাকাসহ ১৩ জেলার জন্য দুঃসংবাদ মাইক্রোবাসে বাসের ধাক্কা, খাদে পড়ে নিহত ৩ ইন্দোনেশিয়ায় দুই ট্রেনের সংঘর্ষে নিহত বেড়ে ১৪ সুদানের যুদ্ধের ধ্বংসস্তূপে লাশ সামলানোর লড়াই এশিয়ান বীচ গেমসে বাংলাদেশের প্রথম পদক গ্রহণ

কাবুলে অ্যাম্বুলেন্স-বোমা বিস্ফোরণে নিহত ৯৫

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : রবিবার, ২৮ জানুয়ারী, ২০১৮

আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি পুলিশ চেকপয়েন্টে গাড়িবোমা বিস্ফোরণে অন্তত ৯৫ জন নিহত হয়েছে। এতে আরো ১৫৮ জন আহত হয়েছে বলে জানিয়েছেন দেশটির সরকারি কর্মকর্তারা।

শনিবার কাবুলের দূতাবাস এলাকা ও সরকারি দপ্তরগুলোর কাছে একটি অ্যাম্বুলেন্সে লুকিয়ে রাখা বোমাটির বিস্ফোরণ ঘটানো হয়। বিস্ফোরণের ধাক্কায় কয়েক শত মিটার দূরের ভবনও কেঁপে ওঠে। অনেক দূর থেকে শহরকেন্দ্রের ওই বিস্ফোরণস্থলের ওপর ধূসর ধোঁয়ার কুণ্ডুলি দেখা যায়।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াহিদ মাজরোহ জানান, মধ্যাহ্নভোজের সময় শহরের একটি ব্যস্ত এলাকার একটি সড়কে হামলাটি চালানো হয়। এতে অন্তত ৯৫ জন নিহত ও ১৫৮ জন আহত হয়। হামলার সময় ওই এলাকায় বিপুলসংখ্যক লোকজন ছিল।

হামলাস্থলের নিকটবর্তী ট্রমা হাসপাতালের পরিচালনা প্রতিষ্ঠান ইতালীয় ত্রাণ সংস্থা ইমার্জেন্সির সমন্বয়ক দেইয়ান পানিক জানান, শুধু তাদের হাসপাতালেই ৫০ জনের বেশি আহতকে ভর্তি করা হয়েছে।

তালেবান এ হামলার দায় স্বীকার করেছে বলে এএফপির খবরে বলা হয়েছে।

এক সপ্তাহ আগে কাবুলের ইন্টারকন্টিনেন্টাল হোটেলে চালানো হামলায় দায়ও স্বীকার করেছিল বিদ্রোহী এই গোষ্ঠীটি। ওই হামলায় ২০ জনের বেশি মানুষ নিহত হয়।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews