ঢাকা , বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo তিন ম্যাচে তিন জয় নিয়ে নক আউটে মেক্সিকো Logo ঝিনাইদহে হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড Logo ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে প্রাণহানি অন্তত ৩২, আহত ৭ শতাধিক Logo প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের পানিসম্পদ মন্ত্রীর বৈঠকে নদী ব্যবস্থাপনায় ঐকমত্য Logo পরবর্তী এশীয় অর্থনৈতিক বিস্ময় রচনায় অংশীদার হতে চীনা বিনিয়োগকারীদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর Logo গ্রেট হলে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা Logo তারেক রহমান ও লি কিয়াং বৈঠক: ঢাকা ও বেইজিংয়ের মধ্যে ১৫টি সমঝোতা স্মারক সই হবে Logo তৃতীয় স্থানের দলগুলো কীভাবে নক আউটে যাবে Logo ঝালকাঠিতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন বিষয়ে সাংবাদিক অবহিতকরণ সভা অনুষ্ঠিত Logo উ. কোরিয়ার সেনাকে হেফাজতে নিল সিউল

কাভার্ডভ্যানের পেছনে বাসের ধাক্কায় নিহত ২

প্রতিনিধির নাম :

জীবন নিউজ প্রতিনিধি : কুমিল্লার চৌদ্দগ্রামে কাভার্ডভ্যানের পেছনে বাসের ধাক্কায় দুইজন নিহত ও ৮-৯ জন আহত হয়েছেন। শনিবার দিবাগত রাত দুইটায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জগন্নাথদীঘির দক্ষিণ পাড়ে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কাভার্ডভ্যান চালক চট্টগ্রামের সীতাকুণ্ড পৌরসভার পশ্চিম মহাদেবপুর এলাকার সোবহানবাগ গ্রামের মৃত হারুনুর রশিদের ছেলে আবদুল কাদের (৪৬) ও বাসের সুপারভাইজার রাজধানী ঢাকার মিরপুর পল্লবীর আবদুল হাকিম সরকারের ছেলে মোঃ রাসেল (৩৫)। দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন মিয়াবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির সেকেন্ড অফিসার এসআই ছিদ্দিকুর রহমান।

জানা গেছে, ঢাকা থেকে চট্টগ্রামমুখী এনা পরিবহনের যাত্রীবাহী বাস শনিবার দিবাগত রাত দুইটায় মহাসড়কের জগন্নাথদীঘির দক্ষিণ পাড়ে কাভার্ডভ্যানকে পিছন দিকে ধাক্কা দেয়। এতে এনা বাসের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলে বাসের সুপারভাইজার মোঃ রাসেল ও কাভার্ডভ্যানের চালক আবদুল কাদেরের মৃত্যু হয়।

খবর পেয়ে মিয়াবাজার হাইওয়ে পুলিশ ও চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিস কর্মীরা দুর্ঘটনা কবলিত গাড়ি ও লাশ উদ্ধার শেষে ফাঁড়িতে নিয়ে যায়। আহতদের উদ্ধার শেষে স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৭:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ৮ ফেব্রুয়ারী ২০২০
১৬ বার পঠিত হয়েছে