ঢাকা , সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:

কামারখন্দে কৃষি কর্মকর্তার ঘরে নাইট কুইন

প্রতিনিধির নাম :
সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলা কৃষি কর্মকর্তার ঘরে মঙ্গলবার রাতে দেখা মিলেছে মোটামুটি দুর্লভ নাইট কুইনের। খবরটি আশপাশে ছড়িয়ে পড়লে ‘রাতের রানী’ কে একনজর দেখতে শত শত দর্শনার্থী ভিড় জমান।
নাইট কুইন নামেই বোঝা যায় রাতের আঁঁধার আলো করে ফোটে ফুলটি! রাতের সাথে রয়েছে নাইট কুইন ফুলের বিশেষ সম্পর্ক। সন্ধ্যা থেকেই একটু একটু করে ফোটার প্রস্তুতি নিতে নিতে গভীর রাতে তার অপার সৌন্দর্য নিয়ে হাজির হয় ফুলটি। রাত শেষ হওয়ার সাথে সাথে ভোরের আলোয় মিলিয়ে যায় তার সৌন্দর্য।
‘এক রাতের রানী’ নাইট কুইন ফুলকে বলা হয়ে থাকে সৌভাগ্যের প্রতীক। বলা হয়- যার বাড়িতে এ ফুল ফোটে তাঁর বাড়িতে সৌভাগ্য বয়ে নিয়ে আসে ফুলটি! এর কারণ হতে পারে এই যে, নাইট কুইন ফুল বহু সাধনার ফসল হয়। এ ফুলের জন্য অপেক্ষা করতে হয় বছরের পর বছর! দুর্লভ এ ফুলটি কার বাড়ির গাছে কখন ফুটবে তা বলতে পারে না কেউই!
কিন্তু মঙ্গলবার রাতে রাতের রানী ফুটেছে উপজেলা কৃষি কর্মকর্তা আনোয়ার সাদাত ও তার সহধর্মিনী মাফরুজা সুলতানা দম্পত্তির ঘরে। এ নিয়ে গত তিন মাসের ব্যবধানে ২টি নাইট কুইন ফুটল কৃষি কর্মকর্তার ঘরে।
Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৭:২৭ পূর্বাহ্ন, বুধবার, ২৬ সেপ্টেম্বর ২০১৮
১৫ বার পঠিত হয়েছে