ঢাকা , মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo জলবায়ু পরিবর্তন বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে চুয়াডাঙ্গায় বৃক্ষরোপণ Logo চট্টগ্রামে ভারতীয় পণ্য জব্দ, গ্রেফতার ২ Logo ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ভেনেজুয়েলাকে ১৪ দশমিক ৭ মিলিয়ন ডলারের সহায়তা দেবে চীন Logo যে কোনো মূল্যে তিস্তা ব্যারাজ মাস্টারপ্ল্যান বাস্তবায়ন করা হবে: প্রধানমন্ত্রী Logo জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে বাংলাদেশ Logo বরগুনায় জেলা ফল মেলার উদ্বোধন Logo বাগদাদের গ্রিন জোনে ইরাকি বাহিনীর অভিযান Logo আইসিই’র প্রধান পদে ওকলাহোমার সাবেক স্টেট ট্রুপারকে মনোনয়ন ট্রাম্পের Logo চীনের সঙ্গে সমঝোতায় বাংলাদেশের নিউ মিডিয়ায় গুণগত পরিবর্তন আসবে : তথ্যমন্ত্রী Logo স্পারসোকে আধুনিক ও যুগোপযোগী করার নির্দেশ প্রধানমন্ত্রীর

কালিগঞ্জে মোটরভ্যান ও মোটরসাইকেল চালক নিহত

প্রতিনিধির নাম :

সাতক্ষীরার কালিগঞ্জে পিকআপের ধাক্কায় ফজর আলী গাজী (৫০) নামে এক মোটরভ্যান চালকের মৃত্যু হয়েছে। বুধবার রাত ১০ টার দিকে কালিগঞ্জ-শ্যামনগরের পাউখালী এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত ফজর আলী গাজী উপজেলার মথুরেশপুর ইউনিয়নের মুকুন্দপুর গ্রামের মৃত জয়নুদ্দীন গাজীর ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শ্যামনগর থেকে কালিগঞ্জগামী একটি পিকআপ মোটরভ্যানকে ধাক্কা দিলে ফজর আলী গাজী গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১০ টার দিকে তিনি মৃত্যুবরণ করেন। জনতা পিকআপ ও চালককে আটক করে থানায় সোপর্দ করেছে।

এছাড়াও দুর্গা পূজা দেখতে যেয়ে মহাষ্টমীতে কালিগঞ্জ-শ্যামনগর সড়কের খানপুর নামক স্থানে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পড়ে বিপুল কুমার দত্ত (১৮) নামে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। সে উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের কোমরপুর গ্রামের হিরালাল দত্তের ছেলে ও কুশুলিয়া স্কুল এন্ড কলেজের উচ্চমাধ্যমিক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। এঘটনায় আহত হয় একই গ্রামের মনোরঞ্জন কর্মকারের ছেলে শুভঙ্কর কর্মকার (১৮) ও স্বপন মজুমদারের ছেলে তন্ময় কুমার মজুমদার (২২)।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ১১:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ২০ অক্টোবর ২০১৮
৭ বার পঠিত হয়েছে