ঢাকা , বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo গুলশান সাব-রেজিস্ট্রি অফিসে ‘কমিশন সিন্ডিকেটের’ অভিযোগ Logo ইইউ-মার্কোসুর বাণিজ্য চুক্তি নিয়ে অসন্তোষ প্যারাগুয়ের প্রেসিডেন্টের Logo তিনটি নতুন উপজেলা ও একটি থানা অনুমোদন দিয়েছে সরকার Logo কুমিল্লার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনে জেলা পরিষদের প্রশাসক মো. মোস্তাক মিয়া Logo ২৫ বছর পর জিম্বাবুয়ের কাছে ইনিংস ব্যবধানে পরাজিত বাংলাদেশ Logo জুলাই মাসেও অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের মূল্য Logo বাক্ প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের দায়ে ঠাকুরগাঁওয়ে একজনের যাবজ্জীবন কারাদণ্ড Logo স্ট্যাচু অব লিবার্টিতে আলোক প্রদর্শনীর আয়োজন করবে ফ্রান্স Logo স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রস্তুতি শুরু করেছে ইসি : মির্জা ফখরুল Logo জলবায়ু পরিবর্তন বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে চুয়াডাঙ্গায় বৃক্ষরোপণ

কালীগঞ্জের জঙ্গলে পুলিশ পরিদর্শকের বস্তাবন্দি পোড়া লাশ

প্রতিনিধির নাম :

নিখোঁজের তিন দিন পর গাজীপুরের কালীগঞ্জের জঙ্গল থেকে হাত-পা বাঁধা অবস্থায় পুলিশ কর্মকর্তা মামুন ইমরান খানের (৩৮) বস্তাবন্দি পোড়া লাশ উদ্ধার করা হয়েছে।মঙ্গলবার সকালে কালীগঞ্জ উপজেলার নাগরী ইউনিয়নের রায়েরদীয়া ধলাবাড়ীর টেকের জঙ্গল থেকে তার লাশ উদ্ধার করা হয়। বিকালে ওই কর্মকর্তার লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুর মর্গে পাঠিয়েছে পুলিশ।নিহত মামুন ইমরান খান ঢাকার নবাবগঞ্জ উপজেলার রাজরামপুর গ্রামের আজহার আলী খানের ছেলে। তিনি মালিবাগ এসবি অফিসে পরিদর্শক পদে কর্মরত ছিলেন।পুলিশ জানায়, রোববার বিকালে বনানী চেয়ারম্যনবাড়ী থেকে ওই পুলিশ কর্মকর্তা নিখোঁজ হন। তিন দিন পর মঙ্গলবার সকালে নাগরী ইউনিয়নের রায়েরদীয়া ধলাবাড়ীর টেকের জঙ্গল থেকে হাত-পা বাঁধা বস্তাবন্দি আগুনে পোড়া অবস্থায় ওই পরিদর্শকের লাশ উদ্ধার করে।স্থানীয় সূত্র জানায়, স্থানীয় ছেলেমেয়েরা লাকড়ি সংগ্রহ করতে গিয়ে জঙ্গলের ভেতর আগুনে পোড়া একটি লাশ দেখতে পেয়ে চিৎকার করে। পরে তাদের চিৎকার শুনে আশপাশের লোকজন দৌড়ে ঘটনাস্থলে গিয়ে আগুনে পোড়া অজ্ঞাত এক যুবকের লাশ দেখতে পায়। পরে স্থানীয়রা বিষয়টি পুলিশকে জানায়।খবর পেয়ে উলুখোল ফাঁড়ির ইনচার্জ গোলাম মাওলা ঘটনাস্থলে যায়। পরে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করলে গাজীপুরের পুলিশ সুপার হারুন অর রশীদ, অতিরিক্ত পুলিশ সুপার গোলাম সবুর, কালীগঞ্জ-কাপাসিয়া সার্কেল এসপি পংকজ দত্ত, ওসি আবু বকর মিয়া, পরিদর্শক (তদন্ত) তারিকুল ইসলাম, ঢাকা মালিবাগের স্পেশাল ব্রাঞ্চের ওসি সৈয়দ নাসেরসহ পুলিশের বিভিন্ন শাখার কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।এ বিষয়ে গাজীপুরের পুলিশ সুপার হারুন অর রশিদ যুগান্তরকে জানান, নিহত পুলিশ কর্মকর্তা মামুন ইমরান খান। তিনি গত তিন দিন আগে বনানীর চেয়ারম্যানবাড়ীর একটি বাসা থেকে সন্ত্রাসীরা তাকে অপহরণ করে নিয়ে যায়। পরে তাকে হাত-পা বেঁধে হত্যা করে লাশটি আগুনে পুড়িয়ে নিশ্চিহ্ন করার চেষ্টা করে।তিনি জানান, সন্ত্রাসীদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। হত্যাকারী যেই হোক না কেন দ্রুত তাদের আটক করে আইনের আওতায় আনা হবে।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৩:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ জুলাই ২০১৮
১০ বার পঠিত হয়েছে