ঢাকা , সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo অস্ট্রেলিয়ার বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাটিংয়ে বাংলাদেশ Logo হরমুজ প্রণালী আবারও বন্ধের ঘোষণা ইরানের Logo ইরানের সঙ্গে আলোচনার জন্য সুইজারল্যান্ডের উদ্দেশে ওয়াশিংটন ছাড়লেন ভ্যান্স Logo স্বাস্থ্যসেবা নিশ্চিতে ১ লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার Logo প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছেড়েছেন Logo প্রধানমন্ত্রীর সফরকালে ঢাকা ও বেইজিংয়ের মধ্যে ১৫-১৭টি চুক্তি স্বাক্ষর হতে পারে : পররাষ্ট্র সচিব Logo সাবেক আইজিপি বেনজিরকে ফেরাতে নথিপত্র পাঠানো হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী Logo জাতীয় বাজেটে পানিনিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার, বড় বিনিয়োগ Logo গণমাধ্যম সংস্কার প্রক্রিয়ায় সরকার কেবলই সহায়ক: তথ্যমন্ত্রী Logo শান্তি প্রতিষ্ঠায় নারীদের বৃহত্তর অংশগ্রহণে জাতিসংঘের সহায়তা চাইলেন শামা ওবায়েদ

‘কিছু অসাধু লোকের জন্য যুবলীগের সুনাম নষ্ট মেনে নেওয়া যায় না’

প্রতিনিধির নাম :

যুবলীগের নেতৃত্ব নিয়ে চলছে নানা আলোচনা-সমালোচনা। এরই মধ্যে অব্যাহতি দেওয়া হয়েছে সংগঠনটির সমালোচিত চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরীকে। রবিবার গণভবনের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

ওই বৈঠকে যুবলীগ কংগ্রেস প্রস্তুতির কমিটির আহ্বায়ক করা হয় সংগঠনটির প্রেসিডিয়াম সদস্য চয়ন ইসলামকে।
দায়িত্ব পাওয়ার পর তিনি জানালেন কাদেরকে আনা হবে সংগঠনটির নেতৃত্বে। তিনি বলেছেন, সব বিতর্কের ঊর্ধ্বে থেকে সৎ ও যোগ্যদের হাতে যুবলীগের নেতৃত্ব তুলে দেওয়াই মূল চ্যালেঞ্জ। কিছু অসাধু লোকের জন্য যুবলীগের ঐতিহ্য ও সুনাম নষ্ট হওয়া মেনে নেওয়া যায় না।

একটি বেসরকারি চ্যানেলের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে এসব কথা বলেন চয়ন ইসলাম।

কারা যুবলীগের নেতৃত্বে আসতে পারেন, এ ব্যাপারে তিনি বলেন, সততা ও দলের প্রতি নিষ্ঠা আছে যাদের, তারাই এগিয়ে থাকবেন।

আহ্বায়ক চয়ন ইসলাম বলেন, ‘সুন্দর একটি কমিটি যেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপহার দিতে পারি সে জন্য সুষ্ঠু ও সুন্দরভাবে সম্মেলন সম্পন্ন করাই আমার মূল উদ্দেশ্য।’

চয়ন ইসলাম আরও জানান, যুবকদের নেতৃত্ব দেবে যুবলীগ সুতরাং সকলে সমস্ত ভেদাভেদ ভুলে আগামীতে বঙ্গবন্ধুর আদর্শের সেই সোনার বাংলা গড়ে তুলতে প্রধানমন্ত্রী যেভাবে কাজ করে যাচ্ছেন তাতে সহযোগিতা করবেন এবং আগামীতে সুন্দর একটি অবস্থান সৃষ্টি করবেন সকলের প্রতি এটাই আমার আহ্বান। তবে, যুবলীগ সম্মেলন প্রস্তুতি কমিটি দায়িত্বপ্রাপ্ত আহ্বায়ক আরও জানান, বিতর্কিতদের কোনওভাবেই দলে জায়গা হবে না।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৫:১০ পূর্বাহ্ন, সোমবার, ২১ অক্টোবর ২০১৯
৭ বার পঠিত হয়েছে