ঢাকা , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo জামাইকে স্বর্ণের আংটি উপহার দেওয়া কি জায়েজ Logo বাবার জানাজায় থাকবেন না মোজতবা খামেনি, নেপথ্যে যে কারণ Logo ৯৬ বছরের ইতিহাসে যা হয়নি, সে অবিশ্বাস্য রেকর্ড গড়লেন রোনালদো Logo গাঁজা গাছসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার Logo গুলশান সাব-রেজিস্ট্রি অফিসে ‘কমিশন সিন্ডিকেটের’ অভিযোগ Logo ইইউ-মার্কোসুর বাণিজ্য চুক্তি নিয়ে অসন্তোষ প্যারাগুয়ের প্রেসিডেন্টের Logo তিনটি নতুন উপজেলা ও একটি থানা অনুমোদন দিয়েছে সরকার Logo কুমিল্লার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনে জেলা পরিষদের প্রশাসক মো. মোস্তাক মিয়া Logo ২৫ বছর পর জিম্বাবুয়ের কাছে ইনিংস ব্যবধানে পরাজিত বাংলাদেশ Logo জুলাই মাসেও অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের মূল্য

কুমিল্লার দুই মামলায় খালেদা জিয়ার জামিন স্থগিত

প্রতিনিধির নাম :

কুমিল্লায় দুই মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দেওয়া ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন আগামী ৩১ মে পর্যন্ত স্থগিত করেছেন আপিল বিভাগ। একই সঙ্গে ওই দিন জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদনের ওপর আপিল বিভগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য তারিখ ধার্য করা হয়েছে। আজ মঙ্গলবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী এ আদেশ দেন।

 এর আগে গতকাল সোমবার সকালে কুমিল্লার দুটি মামলায় খালেদা জিয়া জামিন পেলে তা স্থগিতের জন্য দুপুরেই রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে আবেদন জানায়। ওই আবেদনের ওপরও আজ মঙ্গলবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর আদালতে শুনানি হয়। তবে গতকাল কুমিল্লার দুই মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ছয় মাসের জন্য জামিন পেলেও নড়াইলের মানহানি মামলা ‘উত্থাপিত হয়নি’ মর্মে তার জামিন আবেদন খারিজ করে দেন আদালত। আদালত বলেছেন,‘এ মামলার অপরাধ যেহেতু জামিনযোগ্য, সে কারণে আপনারা আগে নড়াইলের আদালতে যে আবেদন রয়েছে সেটা নিষ্পত্তি করে আসেন। সেখানে জামিন না পেলে আমরা জামিন দেবো।’ বিচারপতি একেএম আসাদুজ্জামান ও বিচারপতি জেবিএম হাসানের বেঞ্চ এই আদেশ দেন। এর আগে কুমিল্লার নাশকতার দুই মামলা ও নড়াইলের মানহানি মামলায় জামিন চেয়ে খালেদা জিয়ার করা আবেদনের ওপর গতকাল রোববার শুনানি শেষ হয়। শুনানি শেষে আদেশের জন্য সোমবার দিন ধার্য করেন আদালত। আদালতে খালেদা জিয়ার পক্ষে উপস্থিত ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী খন্দকার মাহবুব হোসেন, এ জে মোহাম্মদ আলী ও মাহবুব উদ্দিন খোকন। আরও ছিলেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, জয়নুল আবেদীন, বদরোদ্দোজা বাদল প্রমুখ। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। তার সঙ্গে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মো. মমতাজ উদ্দিন ফকির, ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ দেবনাথ, ড. মো. বশির উল্লাহ। গত ২০ মে তিন মামলায় জামিন আবেদন করেন খালেদা জিয়ার আইনজীবীরা। এর মধ্যে কুমিল্লায় পেট্রলবোমা মেরে অগ্নিসংযোগ ও হত্যার অভিযোগে একটি ও নাশকতার অভিযোগে বিশেষ ক্ষমতা আইনে একটি এবং নড়াইলে মানহানির অভিযোগে করা একটি মামলা। এসব জামিন আবেদনের ওপর গত ২২ , ২৩ ও ২৪ মে শুনানি হয়। গতকাল রোববার শুনানি শেষ হয়। গত ১৬ মে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় দণ্ডপ্রাপ্ত খালেদা জিয়াকে দেওয়া হাইকোর্টের জামিন বহাল রাখেন আপিল বিভাগ। তবে তার কারামুক্তির জন্য আরও ছয়টি মামলায় জামিন নিতে হবে। পাশাপাশি তিনটি মামলায় হাজিরা পরোয়ানা প্রত্যাহারের প্রয়োজন।
Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ১০:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ মে ২০১৮
১৪ বার পঠিত হয়েছে